চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলীয় প্রতীকে মার্চে ইউনিয়ন পরিষদ নির্বাচন

সোমা ইসলাম সোমা ইসলাম
৭:৩৭ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৬
রাজনীতি
A A

দলীয় প্রতীকে মার্চে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন করবে নির্বাচন কমিশন। পৌরসভার মত এ নির্বাচনেও এমপিদের প্রচারে না যাওয়ার বিধান রেখে বিধিমালা করেছে ইসি। আদালত যদি প্রার্থিতা ফিরিয়ে দিতে ঢালাওভাবে আদেশ দেন, তাকে বড় বাধা হিসেবে দেখছে নির্বাচন কমিশন।

দলীয় প্রতীকে এবার নির্বাচনী ডামাডোল সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদে। মার্চে ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রায় ৪২ লাখ নতুন ভোটারকে মূল ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেই ইউপি নির্বাচন করবে ইসি।

পৌর নির্বাচনের মতো এবারও থাকছে না এমপিদের প্রচারে যাওয়ার সুযোগ।  

নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, আমরা একটি খসড়f প্রস্তুত করেছি। এটি নিয়োগ কমিশনের বিবেচনার জন্য আছে। নিয়োগ কমিশন এটি অনুমোদন করে দিলে আমরা আইন মন্ত্রণালয়ে পাঠাবো ভেটিং এর জন্য। তারপরে এটি চূড়ান্ত হবে।

তবে দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কয়েক ধাপে ইউপি নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করছে না নির্বাচন কমিশন। তবে প্রার্থিতা ফিরিয়ে দিতে আদালত ঢালাওভাবে আদেশ দিলে তা বড় বাধা হয়ে ওঠার আশঙ্কা তাদের।

সিরাজুল ইসলাম বলেন, একটি নির্দিষ্ট সংখ্যার মধ্যে যদি আমি সীমাবদ্ধ না থাকি তাহলে এই চ্যালঞ্জটি মোকাবেলা করা কমিশনের জন্য বেশ দুরহ হয়ে যাবে।   

মার্চে ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বার্থে আইন মন্ত্রণালয়কে দ্রুত বিধিমালা চূড়ান্ত করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

ট্যাগ: ইউনিয়ন পরিষদ নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরাকে সিরিজ বোমা হামলায় নিহত ৪৮

পরবর্তী

গভীর রাতে ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

পরবর্তী

গভীর রাতে ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

ক্ষুধার্ত সিরিয়ায় পৌঁছালো ত্রাণ বহর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর জবাব

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সুদানে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি চীনের: আন্তর্জাতিক সম্প্রদায়কে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান

আগস্ট ২৭, ২০২৬
ছবি: উদয়পুরের বিলাসবহুল ওবেরয় উদয়ভিলাস হোটেল (সংগৃহীত)।

পাঁচ তারকা হোটেলে ১০ দিনে বিল প্রায় ৬ লাখ, উধাও পরিবার

আগস্ট ২৭, ২০২৬

আদালত চত্বরে সালমান শাহ ভক্তদের ভিড়, ৫ দিনের রিমান্ডে ডন

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

বার্গার দিবস: এক কামড়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তার গল্প

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT