চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দলবাজির জন্য সরকারি কর্মচারীরাও দায়ী’

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৯:৪১ অপরাহ্ন ১৯, মে ২০১৮
বাংলাদেশ
A A

প্রকৌশলীদের ইফতার মাহফিলে গিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আমরা শিক্ষা জীবনে চমৎকার শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি কিন্তু কর্মজীবনে এসে দুর্নামের ভাগীদার হয়ে বসি। এই জায়গা থেকে প্রকৌশলীদের বের হয়ে আসতে হবে। তা নাহলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। সেই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোতে দলবাজীর জন্য প্রতিষ্ঠানগুলোর কর্মচারিদের দায়ী বলে মন্তব্য করেন তিনি।

শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর সদরদপ্তর, ঢাকা কেন্দ্র এবং ইআরসি, ঢাকা যৌথ উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রকৌশলীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ইনু বলেন: আপনারা যেমন প্রকৌশলী আবার একই সঙ্গে সরকারি কর্মচারী। কাজের ক্ষেত্রে প্রকৌশলীদের নৈতিকতার বিষয় আছে। তারা যখন সেখান থেকে সরে যায়, সু-শাসনের অভাব দেখা দেয়। সুশাসনের ঘাটতি, মানে আপনার অগ্রগতির ঘাটতি।

আবার যখন এটা সামনে চলে আসে, তখন আপনারা ব্যাখ্যা দেন, উপরের কিংবা নিচের চাপে আমরা বিব্রত হয়ে বসে আছি। এসবের কারণে উন্নয়নের ধারা ব্যহত হয়। উন্নয়নের ধারা ধরে রাখতে হলে রাজনীতিবীদদের দলবাজী থেকে বের হয়ে আসতে হবে।

প্রশাসনের যেসকল কর্মচারী রয়েছেন তাদের এসব থেকে দূরে থাকতে হবে। উপর বা নিচের কোন চাপের কাছে মাথানত করলে চলবে না। এই দলবাজীর জন্য রাজনীতিবীদরা যেমন দায়ী সরকারি কর্মচারীরাও সমান ভাবে দায়ী। সুতরাং উভয়কেই এসব ত্যাগ করতে হবে। না হলে সুশানের বাংলাদেশ কখনও গড়ে তোলা সম্ভব হবে না।

সরকারি-বেসরকারি কর্মকর্তারা যদি সৎ না হন তাহলে মেধার অপচয় হবে। যথাযথ স্থানে যথাযখ নিয়োগ হবে না। উৎপাদন ব্যাহত হবে। মালিক ক্ষতিগ্রস্ত হবে। শিল্পখাত ক্ষতিগ্রস্ত হবে। আর শিল্পখাতকে এগিয়ে নিতে সুশাসনের বিকল্প নেই। ’

Reneta

দেশের সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষ থাকা উচিত নয়, তাদের স্বাধীনতা এবং মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তি নেয়া উচিত বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন: একজন সরকারি কর্মকর্তা এবং কর্মচারী নিরপেক্ষ থাকতে পারেনা। আপনাদের অবশ্যই দেশের সংবিধানের চারটি ধারা মেনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পক্ষ নেয়া উচিত। সরকারি কর্মচারীদের নিরপেক্ষ থাকার সুযোগ নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসংশা করে তিনি বলেন: দেশের যত কিছু উন্নয়নের সবকিছু প্রধানমন্ত্রীর নেতৃত্বেই। জনগণ তার উপর অগাধ আস্থা রাখেন। বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এখন দেশীয় প্রকৌশলীদের দ্বারাই। দেশের উন্নয়নে আরও ভূমিকা রাখার জন্য প্রকৌশলীদের প্রতি আহবান জানান তিনি।

তিনি বলেন, পানি থেকে শুরু করে সকল কিছুই গুরুত্বপূর্ণ সমাধানে ভূমিকা পালন করে যাচ্ছেন এই প্রকৌশলীরা। এছাড়া দেশের অবকাঠামো জন্য ও ব্যাপক ভূমিকা রাখছেন প্রকৌশলীরা।

অনুষ্ঠানে আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুরের সভাপতিত্ব উপস্থিত ছিলেন, আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শিবলু), ইআরসি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী খান আতাউর রহমান সান্টুসহ আইইবির নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইইবিতথ্যমন্ত্রীলিড নিউজহাসানুল হক ইনু
শেয়ারTweetPin3

সর্বশেষ

মেসির জোড়া গোলে টেবিলে বড় লাফ মিয়ামির

এপ্রিল ১৯, ২০২৬

আন্তর্জাতিক বিনিয়োগ ও ডিজিটাল অর্থব্যবস্থা বিষয়ক সম্মেলন শুরু

এপ্রিল ১৯, ২০২৬

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT