চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলবদলে রেকর্ড ভাঙতে যাচ্ছে রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ২৫, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

রক্তক্ষরণের এক মৌসুম শেষ করেছে রিয়াল মাদ্রিদ। আসছে গ্রীষ্ম তাই চরম ব্যস্ত থাকতে হবে তাদের। এমন সমস্যায় অবশ্য আগেও পড়েছে মাদ্রিদ জায়ান্টরা। প্রতিবারই আবার উতরে গেছে। সেই উতরে যাওয়ার পেছনে ছিল বড় অঙ্কের বিনিয়োগ। এবারও সেই পথে হাঁটতে যাচ্ছে তারা। সেটা আবার আগের সব রেকর্ড ভেঙে।

চরম বাজে অবস্থা থেকে ক্লাবকে উদ্ধার করতে ২০০৯ সালে ২৫৪ মিলিয়ন ইউরো খরচ করে ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও কাকাকে কিনে ছিলেন সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ। দলবদলের এবারের খরচ আগের অঙ্ক ছাড়িয়ে অনেক বেশি পরিমাণে দাঁড়াবে।

৪৫ মিলিয়নে রদ্রিগো ও ৫০ মিলিয়নে মিলিটাওকে সই করিয়ে এরই মধ্যে ৯৫ মিলিয়ন ইউরো খরচ করে ফেলেছে রিয়াল। তবে আরও বেশি অর্থ খরচের পথ তারা তৈরি করে রেখেছে।

এডেন হ্যাজার্ডকে ১০০ মিলিয়ন ইউরোর নিচে সই করাতে পারবে না রিয়াল। বেলজিয়ান তারকা বার্নাব্যুতে পৌঁছাতে পৌঁছাতে সেই খরচ দাঁড়াবে অন্তত ১৯৫ মিলিয়নে।

শুধু হ্যাজার্ড নয়, লস ব্লাঙ্কোসরা দলে নেয়ার চেষ্টা করছে বসনিয়া ও হার্জেগোভিনার স্ট্রাইকার লুকা জোভিচকেও। এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের আক্রমণভাগের এ খেলোয়াড়কে কিনতে অন্তত ৬০ মিলিয়ন খসাতে হবে রিয়ালকে। ফলে হ্যাজার্ড-জোভিচকে নিতেই খরচ হবে ২৫৫ মিলিয়ন ইউরো। যা ২০০৯ সালের ২৫৪ মিলিয়ন ইউরোকে ছাড়িয়ে যাবে।

রিয়ালের খরচের খাতা যে এখানেই শেষ হবে, তা হলফ করে বলা যাচ্ছে না। কারণ, লেফট-ব্যাকে একজন দক্ষ সেনার জন্য প্রায় পাগল হয়ে আছেন কোচ জিনেদিন জিদান। যেখানে নাম শোনা যাচ্ছে ফারল্যান্ড মেন্ডির। অলিম্পিক লিঁওতে খেলা ফরাসি তরুণকে দলে নিতে চাইলে ঝাড়তে হবে ৩০ মিলিয়ন ইউরো।

Reneta

এছাড়া রিয়ালের রাডারে আছেন পল পগবা, যিনি আবার নিজেই জিদানকে দলে নিতে অনুরোধ করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেড তারকাকে দলে নিতে চাইলে ১৪০ মিলিয়নের কমে হবে না। পগবাকে না নিলে তার বিকল্প হিসেবে যাকে ভাবা হচ্ছে, টটেনহ্যাম হটস্পারের সেই সুইডিশ মিডফিল্ডারকেও কিন্তু সস্তায় পাবে না রিয়াল।

এত নামের আড়ালে যে আরও একজন আছেন, তিনি নেইমার। বার্সেলোনার সাবেক ও পিএসজির বর্তমান তারকা বার্নাব্যুতে এলে একাই ছাড়িয়ে দেবেন ২০০৯ সালের ২৫৪ মিলিয়নের রেকর্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT