ঈদের ছুটিতে ব্যস্ত শহর ঢাকা এখন ফাঁকা। কোটি মানুষ নাড়ির টানে গ্রামে ফিরলেও ঢাকায় ঈদ করছেন এমন মানুষের সংখ্যাও অনেক। অনেকে নিজেদের বাড়ি ঢাকায় হওয়ার কারণে আবার অনেকে বিভিন্ন কারণে গ্রামে যেতে না পারায় ঢাকায় ঈদ করছেন। ফাঁকা ঢাকাতে বেড়াতে বের হয়েছে অনেকে।






