চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক নেই, সোহম-শ্রাবন্তীর ছবি চালিয়ে হতাশ হল কর্তৃপক্ষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৮
বিনোদন
A A

দেশের ছবি প্রদর্শন করলে মুক্তির চতুর্থদিনে এসেও কিছু দর্শক প্রেক্ষাগৃহে পাওয়া যায়। কিন্তু কলকাতার বেশিরভাগ ছবি চললে এই চিত্র উল্টে হয়ে যায়! এর আগে একাধিবার এমন হয়েছে। আবারও তাই হলো। -এমনটাই বলছিলেন বলাকা সিনেমা হল কর্তৃপক্ষ।

সোমবার দুপুর ১২ টার শো-তে নগরীর ঐতিহ্যবাহী বলাকা সিনেমাহলে গিয়ে দেখা গেছে, ডিসি ও নরমাল সবমিলিয়ে গড়ে ৬০ জন দর্শক দেখতে এসেছে আমদানিতে মুক্তি পাওয়া কলকাতার ছবি ‘পিয়া রে’।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে বলাকায় ‘পিয়া রে’ ছবির সার্বিক ব্যবস্থাপনায় থাকা কর্মচারি মো. শাহীন  বলেন, গত তিনদিন চোখে পড়ার মতো দর্শক নেই। এই ছবি চালিয়ে হতাশ হয়েছি। এতো ভালো একটি ছবি, একেবারেই নতুন তারপরেও দর্শক দেখছে না। এর আগের সপ্তাহে চলেছিল ‘পোড়মন ২’। মুক্তির এক মাস পেরিয়ে গেলেও কিছু দর্শক পাওয়া যেত। ‘পিয়া রে’ ছবিতে তাও নেই।

সাড়ে বারোটার শোতেও ফাঁকা বলাকা সিনেমা হল

দর্শক কেন দেখছে না জানতে চাইলে মো. শাহীন বলেন, ছবিটা যে এ দেশে মুক্তি পেল এটা নিয়ে কোনো প্রচারণা নেই। দর্শক ঠিকমত জানেই না এই বিষয়ে। কলকাতার ছবি হলেও জিতের ছবি কিছুটা চলে। দেবের ছবি তেমন আসে না। ও দেশের অন্য কোনো নায়কের ছবি চলেই না!

‘পিয়া রে’ ছবির দর্শক নেই। ব্যবসায়িকভাবে তাই সেল খুব খারাপ। সঙ্গত কারণে সেল জানাতে চাইছি না।

রাজধানীর মিরপুরের সিনেমা হল সনি সিনেমা হলে চলছে ‘পিয়া রে’। সেখানকার ব্যবস্থাপক মো. হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, ছবির খবর ভালো না। মানসম্পন্ন ছবি কিন্তু দর্শক নেই। হাউজফুল হলে ৮০ হাজার টাকা আসে। কিন্তু গতকাল (রোববার) তিন শো মিলিয়ে এসেছে ১৫ হাজার টাকা। খুব খারাপ অবস্থা। প্রথমদিনেও দর্শক দেখেইনি। সপ্তাহের বাকি কদিন মনে হচ্ছে আরও খারাপ অবস্থা হবে।

Reneta

এদিকে ঢাকার অভিসার সিনেমা হল, রাজমনি, শ্যামলী সিনেমা হল, যমুনার ব্লক বাস্টার সিনেমাস, যশোরের মনিহার, সাতক্ষীরার লাবণী সিনেমা হল, রংপুরের শাপলা এসব সিনেমা হলে চলছে ‘পিয়া রে’। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কেউ ‘পিয়া রে’ ছবি ”ভালো চলছে” এমন খবর দিতে পারেননি। জানা যায়, ছবির দর্শক নেই! ভালো চলছে না। ক্ষতি পুষিয়ে নিয়ে ঈদুল আজহার ছবির দিকে তাকিয়ে আছেন।

‘পিয়া রে’ ছবির হালহকিকত জানতে কথা হয় বাংলাদেশ চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সভাপতি সারোয়ার আলী ভূঁইয়ার সঙ্গে। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, এর আগে এতো খারাপ মনে হয় কলকাতার কোনো ছবি চলেনি। ৭১ সিনেমা হলে চললেও সব জায়গায় একই অবস্থা।

তিনি বলেন, ঈদের আগে ছবি চলে না। মানুষ কেনাকাটা কিংবা অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকে। এমন সময় দেশের ছবিই চলতে চায় না, আর কলকাতার ছবি তো আরও না! আগের সপ্তাহে ‘ফিদা’ মুক্তি পেয়েছে, ওটাও চলেনি। উদাহরণ টেনে বুকিং এজেন্ট সমিতির সভাপতি বলেন, গতকাল (রোববার) কাকরাইলের রাজমনি সিনেমা হলে ম্যাটিনি শোতে দর্শক ছিল মাত্র চারজন।

‘পিয়া রে’ পরিচালনা করেছেন অভিমন্যু মুখার্জি, প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস। ‘অমানুষ’, ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ ছবির পর আবার জুটি বেঁধে ‘পিয়া রে’ ছবির মাধ্যমে হাজির হয়েছেন সোহম-শ্রাবন্তী। গত শুক্রবার (১০ আগস্ট) বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে একযোগে মুক্তি পায় ছবিটি। বাংলাদেশে আমদানি করে ছবিটি মুক্তি দিয়েছে আরাধনা এন্টার প্রাইজ।

ছবি-ভিডিও: নাহিয়ান ইমন 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাজিৎদেবলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT