চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকের মন কেড়েছে ব্যতিক্রমী আয়োজনে ‘কৃষকের ঈদ আনন্দ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ০৭, জুন ২০১৯
বিনোদন
A A

ঈদ মানেই টেলিভিশনে ‘কৃষকের ঈদ আনন্দ’। আর তাই ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইয়ের পর্দায় চোখ থাকে সব শ্রেণীর দর্শকের। ৬ জুন বৃহস্পতিবার বিকাল ০৪.৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হয়েছে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ফার্মারস গেইম শো ‘কৃষকের ঈদ আনন্দ’। প্রকাশ পেয়েছে শাইখ সিরাজের ইউটিউব চ্যানেলেও।

‘কৃষকের ঈদ আনন্দ’ সারাদেশের মানুষের প্রাণের অনুষ্ঠানে রূপ নেয়। কারণ এটাতে লেগে আছে মাটির সুবাস, শেকড়ের ঘ্রাণ! যে অনুষ্ঠানে সর্বাধিক দর্শকের চোখ আটকে থাকে এর নির্মাণ গুণে আর ভরপুর বিনোদনে। অনুষ্ঠানে কৃষকদের নিয়ে আনন্দ-বিনোদনের পাশাপাশি থাকে সমাজ উন্নয়নমূলক বিভিন্ন ভাবনার কথা। যার ফলে অনুষ্ঠানটি হাসি আনন্দের পাশাপাশি সমাজ উন্নয়ন ভাবনায় সংশ্লিষ্ট মহলকেও সজাগ করে তোলে। প্রতিটি অনুষ্ঠানে থাকে একটি থিম।

এবারের কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানের থিম একেবারেই ব্যতিক্রম। আর তাই অনুষ্ঠানটি মন কেড়ে নিয়েছে দর্শকদের। জমকালো এক রাজপ্রাসাদে কৃষকরাই রাজা। আর কৃষকের সন্তানেরা রাজপুত্র। নানা মজার খেলার মধ্যে দিয়ে অনুষ্ঠানটিকে বিনোদনমূলক করার পাশাপাশি সচেতনতার একটি আয়নাও যে তৈরি করা যায় তা প্রকাশ পেয়েছে এবারের অনুষ্ঠানে।

ইউটিউবে অনুষ্ঠানটি প্রকাশ পাওয়ার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই চৌত্রিশ হাজার ভিউ ছাড়িয়ে গেছে। প্রতি মিনিটেই বেড়ে চলেছে ভিউ। সেই সঙ্গে দর্শকের প্রশংসায় ভাসছে কমেন্ট বক্স।

রিপন সওদাগর নামের এক দর্শক কমেন্ট করেছেন, অপেক্ষায় ছিলাম। বাংলাদেশে শুধু তিনিই একমাত্র মানুষ যিনি কৃষকদের সম্মান করতে জানেন। শাইখ সিরাজ।

কৃষকের ঈদ আনন্দ দেখে অনুপ্রাণিত দর্শক পারভেজ মোল্লা লিখেছেন, আমিও একদিন কৃষকের রাজ্যে রাজা হবো ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আমার লক্ষ্যে পৌছাতে পারি।

Reneta

বাহরাইন থেকে প্রবাসী মোহাম্মদ শিপন রেজা লিখেছেন, শুরু হয়ে গেছে কৃষকের ঈদ আনন্দ অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ শাইখ সিরাজ স্যার কে।

ব্যতিক্রমী এই আয়োজনের প্রশংসা করে দর্শক মনির হোসেন লিখেছেন আজকের অনুষ্ঠানটি একেবারে ভিন্ন রকম হয়েছে। খুব ভালো লেগেছে।

আশরাফুল ইসলাম রাজিব লিখেছেন, সত্যিই আজ অন্যরকম এক কৃষকের ঈদ আনন্দ দেখলাম। এটা স্বপ্ন হলেও কৃষকরাই হচ্ছে আসল রাজা।

পশ্চিম বঙ্গ থেকে আব্দুল বারি মণ্ডল লিখেছেন, আমি ভারতবর্ষের পশ্চিম বাংলা থেকে। আপনাদের ঈদ আনন্দ উৎসব খুব ভালো লাগলো। আমিও দোয়া করি স্বপ্ন সত্যি হোক। সবাইকে ঈদ মোবারক।

রোজ ফ্লাওয়ার লিখেছেন, শাইখ সিরাজ স্যারের অসাধারণ সৃষ্টি কৃষকের ঈদ আনন্দ ২০১৯ সালের এই অনুষ্ঠান বাংলাদেশের টিভি চ্যানেলের ইতিহাসে সেরা মনে করছি। রাজকীয় সাজসজ্জা, মেকআপ, পোশাক, ক্যামেরা সেটআপ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন।

সামসুল আলম লিখেছেন, শাইখ সিরাজ স্যার, আপনি এবার এটা কি দেখালেন! আমি তো আবেগে কেঁদে ফেলেছি। অসাধারণ হ‌য়ে‌ছে স্যার। আপনার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও শুভ কামনা রইল।

কৃষকের ঈদ আনন্দের ইউটিউব লিঙ্ক:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কৃষকের ঈদ আনন্দলিড বিনোদনশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ডাচদের বিশ্বকাপ দলে প্রিমিয়ার লিগের ১৫ জন

মে ২৭, ২০২৬

চোটে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অনিশ্চিত নেইমার

মে ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

মে ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে ঈদের জামাতে বাংলাদেশিসহ হাজারও ‍মুসলিমের মিলনমেলা

মে ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রূপপুরে ফ্ল্যাট থেকে রুশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

মে ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT