চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকেই ভরসা রাখছেন জয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

অভিনেত্রী জয়ার ক্যারিয়ারের সবচেয়ে সফল বছর বলা যায় ২০১৮ সালকে। নিজের অভিনীত একাধিক ছবি নিয়ে ভারত-বাংলাদেশে সমান আলোচিত ছিলেন তিনি। শুধু তাই নয়, নিজের প্রথম প্রযোজনার ছবি দিয়েও মাতিয়েছেন পুরো গেল বছরটি। বছর ঘুরে নতুন বছর এলেও সেই সাফল্যের সেই ধারা যেন অব্যাহত রেখেছেন জয়া।

নতুন বছরের শুরুতেই চমক দেখালেন ‘দেবী’ খ্যাত তারকা অভিনেত্রী জয়া আহসান। একসঙ্গে ভারত ও বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার দুটি ছবি। শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ছবি ‘বিজয়া’ এবং বাংলাদেশের প্রেক্ষাগৃহি মুক্তি পেয়েছে বহুল প্রশংসিত ছবি ‘বিসর্জন’।

দুটিই কলকাতার প্রখ্যাত পরিচালক কৌশিক গাঙ্গুলীর ছবি। এরমধ্যে ‘বিসর্জন’ ছবিটি কলকাতায় মুক্তি পেয়েছে ২০১৭ সালে। গেল বছর এই ছবিটি বিভিন্ন বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে। সব শ্রেণির দর্শকের কাছে প্রশংসা পাওয়ায় ছবিটি বাংলাদেশে আমদানি চুক্তিতে মুক্তি দেয়া হয় শুক্রবার (৪ জানুয়ারি)।

বাংলাদেশে মুক্তি পাওয়ার আগে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে ‘বিসর্জন’-এর পাইরেসি কপি। তবে এতে বিচলিত নন অভিনেত্রী জয়া আহসান। দর্শকের প্রতি পূর্ণ আস্থা রাখছেন তিনি। তার বিশ্বাস, ভালো ছবি দর্শক হলে টিকেট কেটেই দেখতে যাবেন, ঘরে বসে পাইরেট কপি দেখবেন না!

বাংলা ছবির দর্শকের এই সততা কি আছে? অন্তত জয়া এই প্রশ্নবিদ্ধ প্রশ্নের উত্তরে যাচ্ছেন না। দর্শকের সততার প্রতি ভরসা রেখেই জয়া বললেন, ‘বিসর্জন’ বড় পর্দার জন্য উপযোগি করে নির্মাণ করা হয়েছে। এই ছবি যেমন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে, তেমনি এই ছবির জন্য আমি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, জি-সিনে অ্যাওয়ার্ড সহ আরো অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি। আশা করছি বাংলাদেশের দর্শক ছবিটি হলে গিয়ে দেখবেন। এই ভরসাটুকু আমার দর্শকদের প্রতি আছে।

শুক্রবার থেকে দেশের ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলীর ‘বিসর্জন’। ঢাকায় বসুন্ধরা সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, মধুমিতা ও বলাকা সিনেমা ছাড়াও চট্টগ্রামে আলমাস ও মিনিপ্লেক্সে চলছে ছবিটি। এতে মূখ্যচরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, আরিব চ্যাটার্জী ও কৌশিক গাঙ্গুলী।

Reneta

এদিকে কলকাতায় মুক্তি পেয়েছে ‘বিসর্জন’-এর সিক্যুয়াল ‘বিজয়া’। বহুল প্রতীক্ষিত এই ছবিটিও চলতি মাসের শেষ দিকে বাংলাদেশে মুক্তির পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন জয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবিরকলকাতাকৌশিক গাঙ্গুলীজয়া আহসানবলাকাবিজয়ালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT