চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকরা খেলা দেখতে আসছে, এটা ক্রিকেটের জন্য ভালো: লিটন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ন ২৫, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের শুরুর দিকে মিরপুরে দেখা গিয়েছিল দর্শক-উত্তাপ। তবে রানখরার কারণে সে উত্তাপে কিছুটা ভাটা পড়ে। সিলেট-চট্টগ্রাম হয়ে ঢাকায় আসরের শেষ পর্ব ফিরেছে নতুন রূপে। শুরুর দিনই দেখা গেছে ক্রিকেটভক্তদের জমাট উপস্থিতি। এখন প্লে-অফের টিকিট পেতে চলছে একরকম লড়াই। প্রতিবারের মতো এবারও বিপিএল ঘিরে শেষমুহুর্তে উত্তেজনা রাজধানী ঢাকায়। মেট্রোরেলের কারণে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দর্শকদের যাতায়াত সহজ হওয়ার প্রতিফলনও পড়েছে।

সবচেয়ে ভাগ্যবান দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চারবার চ্যাম্পিয়ন হওয়ায় তাদের ভক্ত অগনিত। লাল জার্সির দলটির সমর্থকদেরই বেশি সরব দেখা যায় গ্যালারিতে। এবারও প্রত্যাশা মিটিয়ে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে লিটন দাসের দল। যেখানে প্রতিপক্ষ সাকিব আল হাসান-নুরুল হাসান সোহানদের রংপুর রাইডার্স। যারা কুমিল্লার চেয়ে ২ পয়েন্ট বেশি পেয়ে শীর্ষে থেকে শেষ করেছে লিগপর্ব। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুরে মুখোমুখি হবে তারা। দুপুর দেড়টায় এলিমিনেটর ম্যাচে লড়বে ফরচুন বরিশাল-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

কুমিল্লার মতো রংপুরেরও এবার প্রচুর দর্শক-সমর্থন। দেশের তারকা অলরাউন্ডার সাকিব থাকায় বেড়েছে তাদের ফ্যান বেজ। কুমিল্লার ফ্যান বেজ অনেক আগে থেকেই তৈরি হওয়া। মিরপুরের আবহ বলছে ফাইনালে ওঠার লড়াই দেখতে গ্যালারি থাকবে ভরপুর।

দর্শকরা হলো খেলার প্রাণ। এমন ম্যাচের আগে দর্শকদের নিয়ে লিটন জানালেন, মাঠে দর্শক আসা ক্রিকেটার ও ক্রিকেটের জন্য ভালো। ভালো খেলতে উজ্জীবিত করে।

‘একজন খেলোয়াড় হিসেবে মাঠে খেলব, দর্শকদের ভীড় থাকবে- এটা আলাদা একটা অনুভূতি। এটা অনুপ্রাণিত করে যে, ভালো খেলতে হবে। এই দিক থেকে আমরা ভাগ্যবান যে দর্শকরা আসতেছে। কুমিল্লার প্রচুর দর্শক, এটা তো আরও ভালো জিনিস। কুমিল্লার না হয়েও যদি মানুষজন খেলা দেখতে আসে তাহলে খুব ভালো ব্যাপার খেলোয়াড়দের জন্য, ক্রিকেটের জন্যও খুব ভালো যে দর্শকরা খেলা দেখতে আসছে।’

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লা-রংপুরদর্শকপ্লে-অফবিপিএল-২০২৪মিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT