চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমর্থকদের জন্য মাশরাফীর আবেগঘন বার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ দল বিশ্বের যে প্রান্তেই খেলতে যাক, দেশের সব মানুষের চোখ থাকে তাদের দিকে। ঘরের মাঠে ম্যাচ হলে স্টেডিয়ামের গ্যালারি দর্শকে পরিপূর্ণ হতে সময় লাগে না। বিদেশের মাঠেও টাইগাররা পান অকুণ্ঠ সমর্থন। তাইতো বিশ্বকাপের আগে দেশের মাটিতে শেষ সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বললেন, দর্শকরাই আমাদের শক্তি।

‘আপনারা সবসময় আমাদের সমর্থন দিয়ে আসছেন। আশা করি সমর্থন দিয়ে যাবেন। আমার ব্যক্তিগত চাওয়া, পুরো দলকে আপনারা সমর্থন যোগাবেন। আপনারা আমাদের শক্তি সবসময়। আন্তর্জাতিক ক্রিকেটের শুরুর থেকে দেখে আসছি, একের পর এক ম্যাচ হেরেছি তারপরও গ্যালারি ভরা থাকছে। আপনারা যে উদ্দীপনা নিয়ে আমাদের সাথে ছিলেন, সেটি নিয়েই পাশে থাকবেন। হয়তবা আমরা বিদেশে বিশকাপ খেলতে যাচ্ছি, কিন্তু আমরা জানি যে আপনারা সবাই রোযা, ঈদের মাঝেও খেলা দেখবেন।’

‘আমরা সেরাটা দেয়ার চেষ্টা করবো। আশা করি আমাদের দিক থেকে কোনো ত্রুটি থাকবে না। ভালো করতে আমরা সবাই মুখিয়ে আছি। আপনারা দোয়া করবেন। আর খেলায় উত্থান-পতন থাকবেই। হারলে ধৈর্য ধরবেন আশা করি। ইনশাআল্লাহ, ভালো কিছু করবো আমরা।’ -সমর্থকদের জন্য এভাবেই বললেন মাশরাফী।

আগামী ৩০মে থেকে ১৪ জুলাই, বেশ লম্বা সময়জুড়ে ইংল্যান্ডে চলবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ। তার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। স্বাগতিকরা ছাড়াও যেখানে আরেক প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আগামী বুধবার ডাবলিনের উদ্দেশে ঢাকা ছাড়বে টিম টাইগার্স। ত্রিদেশীয় সিরিজ শেষ করেই সরাসরি ইংল্যান্ডে বিশ্বকাপ মিশনে চলে যাবে মাশরাফীর দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্যারিসে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি ও যান চলাচল বিঘ্ন

জুলাই ১৩, ২০২৬

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT