চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ ও মোবাইল দেবে বিদ্যানন্দ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
বিদ্যানন্দ

দেশের দরিদ্র পরিবার ও শিক্ষার্থীদের মধ্যে পুরনো ল্যাপটপ ও স্মার্টফোন বিতরণের উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এসব পরিবারের যারা লেখাপড়া করছেন, কিন্তু ফোন ও ল্যাপটপ না থাকায় করোনাকালে অনলাইন ক্লাসে অংশ নিতে পারছেন না, তাদের জন্য উপহার হিসেবে এসব বিতরণ করা হবে।

প্রাথমিকভাবে বিতরণের জন্য ৫ শতাধিক ল্যাপটপ ও স্মার্টফোন সংগ্রহ করা হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে। এছাড়া আরও এক হাজার নতুন স্মার্টফোন ও ট্যাব ক্রয়ে হ্যান্ডসেট কোম্পানিগুলোর সঙ্গে পার্টনারশিপের আহ্বান জানানো হয়েছে।

এ ধরনের উদ্যোগ নেয়ার পেছনের কারণ হিসেবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কিশোর কুমার দাশ বলেন, করোনা দুর্যোগে অনেক শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশ নিতে পারছে না স্মার্টফোন না থাকায়। এমন অনেক স্মার্টফোন এবং ল্যাপটপ অনেকের ঘরেই অব্যবহৃত পড়ে আছে। করোনা সংক্রমণের আগে কেউ ভাবেনি এই ল্যাপটপ এবং ফোন মহামূল্যবান হবে। অথচ অনেক দরিদ্র শিক্ষার্থী এগুলোর অভাবে অনলাইনে ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি বলেন, একের জঞ্জাল অন্যের সম্পদ। সমাজের ভুলে যাওয়া এই রীতিটা আমরা ফিরিয়ে আনতে চেয়েছি। পরিবেশগত কারণেও একবার ব্যবহৃত এসব পণ্য পুনরায় ব্যবহারের জন্য উৎসাহিত করা হচ্ছে এ বছর থেকে। এরই ধারাবাহিকতায় এ বছর বইমেলায় টাকার পরিবর্তে ওষুধ এবং মোবাইল-ল্যাপটপের বিনিময়ে আমরা বই বিক্রি করি। এর মাধ্যমে ৫ শতাধিক মোবাইল এবং ল্যাপটপ সংগ্রহ করা হয়েছে। এগুলো এখন বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে গরীব শিক্ষার্থীদের মাঝে।

বিদ্যানন্দের পক্ষ থেকে পুরাতন হ্যান্ডসেট মেরামত করতে পারে এমন টেকনিশিয়ানদেরকে প্রতিষ্ঠানটির মিরপুর অফিসের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। তাদেরকে ভালো পারিশ্রমিক প্রদান করা হবে। পার্টনারশিপে উৎসাহীদের [email protected] ঠিকানায় মেইল করতে বলা হয়েছে। এছাড়া অব্যবহৃত ল্যাপটপ দিতে আগ্রহীরা বিদ্যানন্দ ঢাকা শাখা, বাড়ি নং- ১৩ (দ্বিতীয় তলা), রোড নং-২/বি, পল্লবী আবাসিক এলাকা, মিরপুর, ফোন: ০১৮৭৮১১৬২৩৪ ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

ট্যাগ: বিদ্যানন্দবিদ্যানন্দ ফাউন্ডেশনমোবাইলল্যাপটপশিক্ষার্থীস্মার্টফোন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৪০০ তালেবান সদস্যকে মুক্তি দিতে শুরু করেছে আফগান সরকার

পরবর্তী

শান্তিরক্ষা মিশনে সাউথ সুদানের পথে ১৩৪ জন নৌসদস্য

পরবর্তী

শান্তিরক্ষা মিশনে সাউথ সুদানের পথে ১৩৪ জন নৌসদস্য

মায়ের স্মৃতিরক্ষায় করোনা জয়ের পর প্রথমবার প্রকাশ্যে অমিতাভ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে উদ্ধার অভিযানে ২ হাজার সেনা মোতায়েন

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন: দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগস্ট ২৭, ২০২৬

শিশুদের নিরাপত্তায় বদলে যেতে পারে মেটা, ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT