চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন ফুরিয়ে আসা বিষয়ে সতর্ক করলো ডাব্লিউএইচও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ২২, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দরিদ্র দেশগুলোর হাতে থাকা কোভিড-১৯ ভ্যাকসিন মজুত ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। উগান্ডা, জিম্বাবুয়ে এবং ত্রিনিদাদ ও টোবাগোসহ বেশকিছু দেশ এরই মধ্যে তাদের ভ্যাকসিন ফুরিয়ে যাওয়ার কথা ডব্লিউএইচওকে জানিয়েছে।

বিবিসি প্রতিবেদনের তথ্য মতে, ডব্লিউএইচওসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা মিলে গঠিত ভ্যাকসিন তহবিল ‘কোভ্যাক্স’ থেকে এ পর্যন্ত ১৩১টি দেশে ৯ কোটি ডোজ ভ্যাকসিন বিতরণ করা হয়েছে। ডব্লিউএইচওর জ্যেষ্ঠ উপদেষ্টা ড. ব্রুস আয়লওয়ার্ড এ তথ্য জানিয়েছেন।

ড. আয়লওয়ার্ড বলেন, ‘যে হারে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছ তাতে এই সংখ্যা পর্যাপ্তের ধারেকাছেও না।’

সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় কোভিড ব্রিফিংয়ে ড. আয়লওয়ার্ড জানান, কোভ্যাক্স তহবিলে ৮০টি নিম্ন আয়ের দেশের অর্ধেকই ভ্যাকসিন না থাকায় এখন টিকাদান কর্মসূচি চালু রাখতে পারছে না।

এরই মধ্যে অনেক দেশ ভ্যাকসিন স্বল্পতার কারণে তারা গণভ্যাকসিন কার্যক্রম চালু রাখতে পারছে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

অন্যদিকে আফ্রিকার অনেকগুলো দেশে করোনার তৃতীয় ঢেউ দেখা দিয়েছে। ফলে সেসব দেশে সংকট তীব্র আকার ধারণ করেছে।

Reneta

গতকাল সোমবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা বিশ্বের ধনী দেশগুলোর ভ্যাকসিন আটকে রাখার সমালোচনা করে এমন আচরণ না করার আহ্বান জানান। দক্ষিণ আফ্রিকার সরকার করোনার সংক্রমণ রোধে বেশ হিমশিম খাচ্ছে বলে স্বীকার করেন তিনি।

প্রেসিডেন্ট রামফোসা জানান, কোভ্যাক্স টিকা তহবিল থেকে মাত্র চার কোটি ভ্যাকসিন গিয়েছে গোটা আফ্রিকা মহাদেশে। এতে জনসংখ্যার মাত্র ২ শতাংশ মানুষ ভ্যাকসিন পাবেন।

মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল জানান, উন্নয়নশীল দেশগুলোর জন্য তার দেশ সাড়ে পাঁচ কোটি ডোজ ভ্যাকসিন দেবে। সেখান থেকে চার কোটি ৪০ লাখ কোভ্যাক্সের মাধ্যমে আর বাকি এক কোটি ১০ লাখ নিজেরা বণ্টন করবে।

এদিকে, সম্প্রতি ধনী দেশগুলোর জোট জি৭ সম্মেলনে এ বছরের মধ্যে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন উন্নয়নশীল দেশগুলোর জন্য দেবে। জি৭ জোটের সদস্য হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভ্যাকসিনডব্লিউএইচওদরিদ্র দেশবিশ্ব স্বাস্থ্য সংস্থাভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT