চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দরিদ্র দেশগুলোকে ৮০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন দিবে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ০৪, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

বিশ্বের দরিদ্র দেশগুলোকে ৮০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রথম পরিকল্পনায় এমন ঘোষণা দেন।

এর মধ্যে ৭৫ শতাংশ ডোজ কোভ্যাক্স (কোভিড-১৯ ভ্যাকসিন গ্লোবাল একসেস) প্রোগ্রামের মাধ্যমে ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।

হোয়াইট হাউসের ঘোষণায় বলা হয়, কোভ্যাক্সের মাধ্যমে এই ভ্যাকসিন বিতরণে ওয়াশিংটন লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকাকে প্রধান্য দেয়া হবে।

Banglabid

এক বিবৃতিতে বাইডেন বলেন, আমরা অনুগ্রহ নিশ্চিত করতে অথবা সুবিধা নিতে এই ভ্যাকসিন বিতরণ করছি না। আমরা এই ভ্যাকসিন সরবরাহ করছি জীবন বাঁচাতে এবং বিশ্ব থেকে এই মহামারির অবসান ঘটাতে। আমাদের মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপনের জন্য।

বাইডেন এর আগে বিশ্বব্যাপী ৮০ মিলিয়ন কোভিড-১৯ ভ্যাকসিন ডোজ বিতরণ জুনের শেষ নাগাদ সম্পন্ন করার ঘোষণা দেন।

হোয়াইট হাউসের কোভিড-১৯ মোকাবিলার সমন্বয়ক জেফ জেইন্ট সাংবাদিকদের বলেন, এই উদ্যোগের প্রথম ২৫ মিলিয়ন ডোজ রফতানির প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা প্রেসিডেন্টের অঙ্গীকার অনুযায়ী জুনের শেষ নাগাদ ৮০ মিলিয়ন ডোজ সরবরাহ নিশ্চিত করবো।

Reneta

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক উদ্যোগ হিসেবে কোভ্যাক্সের মাধ্যমে দাতাদের সহায়তায় ভারতের ২০ শতাংশসহ বিশ্বের ৯২টি দরিদ্র দেশের ৩০ ভাগ লোককে ভ্যাকসিন দেয়া হবে।

যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী প্রথমে ২৫ মিলিয়ন ডোজ এশিয়া বিশেষ করে ভারত, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভিয়েতনাম,পাপুয়া নিউ গিনি এবং তাইওয়ানকে দেয়া হবে। প্রায় ৬ মিলিয়ন ডোজ ব্রাজিল, আর্জেন্টিনা, কলোম্বিয়া, কোস্টারিকা, পেরু, গুয়েতেমালা ও হাইতিসহ দক্ষিণ এবং মধ্য আমেরিকার দেশগুলোতে বিতরণ করা হবে। আফ্রিকার জন্য দেয়া হবে ৫ মিলিয়ন ডোজ এবং এগুলো আফ্রিকান ইউনিয়নের সমন্বয়ের মাধ্যমে বিতরণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাজেটে প্রবৃদ্ধি, বিনিয়োগ ও ব্যয়ের হিসাব বাস্তবানুগ হয়নি: সিপিডি

পরবর্তী

সিনেমা নিয়ে এমন উচ্ছ্বাস দেখেনি বাংলাদেশ

পরবর্তী

সিনেমা নিয়ে এমন উচ্ছ্বাস দেখেনি বাংলাদেশ

গতকাল সেন্সর পেয়েছে ইমন-সূচনার 'আগামীকাল'

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT