চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দরিদ্র দেশগুলোকে উৎপাদন মূল্যে ৪ কোটি ভ্যাকসিন দেবে ফাইজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২১
আন্তর্জাতিক
A A

উৎপাদন খরচে বিশ্বের বিভিন্ন দরিদ্র দেশকে কোভিড-১৯ ভ্যাকসিনের ৪ কোটি ডোজ দেবে ফাইজার। শুক্রবার এমন ঘোষণা দিয়েছে এ জায়ান্ট ওষুধ কোম্পানি।

বিশ্বের অনেক ধনী দেশ এ মহামারি ভাইরাসের লাগাম টেনে ধরার লক্ষ্যে তাদের দেশে টিকাদান কর্মসূচি শুরু করলেও দরিদ্র দেশগুলো করোনাভাইরাস টিকা কর্মসূচি শুরু করা থেকে পিছিয়ে রয়েছে।

স্বল্প আয়ের দেশগুলোর এসব ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বব্যাপী ন্যায্য বিতরণ প্রচেষ্টা চালানো কোভ্যাক্স আগামী ফেব্রুয়ারি মাসে তাদের প্রথম চালান পাঠানোর আশা করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ভ্যাকসিন অ্যালায়েন্স এর গভীর সহযোগী হচ্ছে কোভ্যাক্স। এখন পর্যন্ত জরুরি ব্যবহারে ডব্লিউএইচও’র অনুমোদন পাওয়া ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন হচ্ছে অন্যতম।

ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে ফাইজারের চেয়ারম্যান বলেন: বিশ্বের অবশিষ্ট হিসেবে উন্নয়নশীল দেশগুলোর একইভাবে ভ্যাকসিন পাওয়ার সুযোগ থাকবে।

তিনি বলেন: আমরা উৎপাদন খরচের ভিত্তিতে এসব দেশের জন্য ভ্যাকসিন দেবো। আমরা টিকা সরবরাহ করার এই সুযোগ পেয়ে গর্বিত। আর এই ভ্যাকসিনগুলো উন্নয়নশীল দেশগুলোতে চরম ঝুঁকির মুখে থাকা স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনসাধারণকে টিকা দেয়ার ব্যাপারে সহায়তা করবে।

অন্যদিকে অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের তৈরি প্রায় ১৫ কোটি ডোজ ভ্যাকসিন কোভ্যাক্সকে দিতে প্রস্তুত করা হয়েছে। তবে ভ্যাকসিনটি জরুরি ব্যবহারে ডব্লিউএইচও’র অনুমোদনের বিষয়টি মুলতবি রয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি এ অনুমোদনের কাজ শেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, ২০২১ সালের প্রথম তিন মাসের মধ্যে এসব ভ্যাকসিন কোভ্যাক্স সরবরাহ করতে পারবে।

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকোভ্যাক্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশে ২০২০ সালে ধর্ষণের ঘটনা বেড়েছে

পরবর্তী

নদী দখল দূষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা

পরবর্তী
নদীতে নৌকা চলাচল, নদীর পরিবেশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নদী দখল দূষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা

বাংলাদেশে গ্রীষ্মকালীন জি নাইন কলার চাষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার দেশের মাটিতে জি নাইন কলার সফল আবাদ

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT