চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দরজা ভেঙে বের করা হলো মা-মেয়ে-ছেলের অর্ধগলিত লাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৬ অপরাহ্ণ ১২, মে ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর উত্তরখানের ময়নারটেক এলাকার একটি বাসা থেকে মা, ছেলে ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত আটটার পরে তাদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার করা লাশের মধ্যে মায়ের নাম জাহানারা খাতুন ওরফে মুক্তা (৪৮), ছেলে কাজী মুহিব হাসান (২৭) এবং মেয়ের নাম মীম (১৯)।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল চ্যানেল আই অনলাইনকে বলেন, রোববার রাত ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ উত্তরখানের ময়নারটেক এলাকার ওই বাসায় যায়।

নাবিদ কামাল শৈবাল বলেন, ভেতর থেকে দরজা আটকানো ছিল। দরজা ভেঙে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

একই পরিবারের তিন জনের মৃত্যুটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, জানতে চাইলে তিনি বলেন: এখনো এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। কারণ তাদের ঘরের ভেতর ছিটকিনি দেয়া অবস্থায় পাওয়া যায়। মনে হচ্ছে তিন-চারদিন আগেই তাদের মৃত্যু হয়েছে।

লাশ ময়নাতদন্তের পর বিস্তারিত বোঝা যাবে বলে জানিয়েছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাশ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬

আর্জেন্টিনা বিদ্বেষীদের বিতাড়িত করতে অধ্যাদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট মিলেই

জুলাই ৩১, ২০২৬

জন্মদিনে খুরশীদ আলমকে নতুনভাবে জানার সুযোগ!

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT