চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দণ্ডিত ব্যক্তিকে মুক্তির শর্তে নির্বাচন মেনে নেবে না সরকার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A
ইনু সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন নির্বাচনী সংলাপে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ইঙ্গিত করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দুর্নীতির দায়ে দণ্ডিত কোনো ব্যক্তির মুক্তির শর্তে নির্বাচনে অংশগ্রহণ- এমন কিছু মেনে নেবে না সরকার।

শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটির নিয়মিত আয়োজন ‘মিট দ্য রিপোটার্সে’ তিনি এ কথা বলেন।

হাসানুল হক বলেন, ‘দণ্ডিত কোনো ব্যক্তির মুক্তির শর্ত নিয়ে নির্বাচনে অংশগ্রহণ- গণতন্ত্র এবং রাজনৈতিক প্রক্রিয়ার ওপর কুঠারাঘাত।’

Banglabid

সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত রাখতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের উপরও জোর দেন তিনি।

এছাড়াও ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ যেন সাংবাদিকদের কন্ঠরোধ না করে সেদিকেও গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী।

তিনি সাংবাদিকদের নিরাপত্তায় সাংবাদিক নেতৃবৃন্দের সহযোগিতায় তদারকি সেল কার্যকর করার কথাও বলেন।

Reneta

গত ৮ ফেব্রুয়ারি থেকে একটি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দী রয়েছেন খালেদা জিয়া।

ওইদিন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

ওই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, মাগুরার বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকেও ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত।

সেই সঙ্গে খালেদা তারেকসহ দণ্ডিত সবাইকে মোট ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা জরিমানা করা হয়।

এই রায়ের পরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল ও জামিন আবেদন করেন খালেদা জিয়া। আদালত তাকে চার মাসের অর্ন্তবর্তীকালীন জামিন দিলেও অন্য মামলায় গ্রেপ্তার দেখানোয় তিনি মুক্তি পাননি।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্যমন্ত্রীলিড নিউজহাসানুল হক ইনু
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বিশ্বখ্যাত সুইডিশ ডিজে আভিচির রহস্যজনক মৃত্যু

পরবর্তী

রাশিয়ায় বন্ধ হল মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’

পরবর্তী

রাশিয়ায় বন্ধ হল মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’

ফ্রিদা কাহলো

ফ্রিদা কাহলো’র আদলে তৈরি বার্বি ডল নিষিদ্ধ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT