চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের পদধ্বনি, খেজুর গাছে রস পাতার প্রস্তুতি

শাইখ সিরাজ শাইখ সিরাজ
২:৪০ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৬
কৃষি
A A

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের আগমন বার্তা জানান দিচ্ছে গাছিদের খেজুর গাছ কাটার ব্যস্ততা। খেজুর গাছের বাগানে ও মাঠে চলছে রস পাতার চূড়ান্ত প্রস্তুতি। কয়েকদিনেই নামবে শীত, সে সঙ্গে নামবে রসগুড়ের আমেজ।

শীত এখনও আসেনি। তবে আসতেও যে বাকি নেই তা বলে দিচ্ছে প্রকৃতি। সূর্যকিরণ কিছুটা তির্যক এখন, বলা যায় তাপ দিচ্ছে ঝিমিয়ে ঝিমিয়ে। যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে গাছিদের হাতের ছোঁয়ায় সেজে উঠতে শুরু করেছে খেজুর গাছ। এই একটি মৌসুম যেন তাদের।

চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ায় স্থানীয় কয়েকজন গাছি জানান, ১৩ থেকে ২০ বছর এ কাজের সাথে যুক্ত থাকার কথা।  পারিবারিকভাবে এই পেশা গ্রহণের কথা জানান তারা।

Banglabid

গাছ কাটার কাজটিও শিল্পে আর দক্ষতায় ভরা। ডাল কেটে গাছের শুভ্র বুক বের করার মধ্যে রয়েছে কৌশল। রয়েছে ধৈর্য ও অপেক্ষার ব্যাপার।

স্থানীয় এক গাছি জানান, এইটা (কাটা অংশ) চাইছে দেয়ার পরে দিন পনেরো শুকাবে। না শুকাইলে পরে রস ঘোলা হবে। শক্ত কাঠ কাটা এবং চাছার জন্য ব্যবহার করা দুই ধরনের দা দেখান তিনি।

gachi2

Reneta

সারা বছর জমি মালিকের হলেও শীত মৌসুমের কয়েকমাস খেজুর গাছগুলো হয়ে যায় গাছিদের। স্থানীয়দের সঙ্গে রয়েছে একটি চুক্তিও।

স্থানীয় এক গাছি বলেন, ‘গাছের মালিক এই গাছের মাথাটা বিক্রি করে দেয়। এক মৌসুমে ১২০-১৩০ টাকায়। কার্তিক মাস থেকে চৈত্র মাস পর্যন্ত আমার সময়। আমরা পাটালি করি আর গুড় করি ওটা ওই মালিক দেখবে না।’

তবে গ্রামবাসী বলছেন, গাছ যেমন কমে যাচ্ছে, কমে যাচ্ছে গাছির সংখ্যাও।

তাদের একজন জানান, যেহেতু এই গাছ কাটা খুব পরিশ্রমের কাজ এবং এর থেকে খুব সন্তোষজনক আয় হয় না। এর কারণে মানুষ দিনে দিনে এই কাজগুলো থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে।

আরেকজন জানান, আমারও এই দুইশোর উপরে ছিলো গাছ ছিলো। আমি অনেকগুলো কেটে ফেলেছি। নিজে কাটতে পারি নাই, গাছিও পাই না বলে।

তবে কারো কারো বিশ্বাস, যতই সংকট আসুক, এই ঐতিহ্য শেষ হবার নয়।

স্থানীয় একজন বলেন, ‘না, বন্ধ হবে না এইটা। পারিবারিকভাবে চলতে আছে। আমার ছেলে কাটে। ছেলের আবার ছেলে কাটবে।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেল ভেঙে পালানো ৮ জঙ্গিকে গুলি করে হত্যা

পরবর্তী

অস্ত্র মহড়ার দায়ে ছাত্রলীগের দুই নেতা বহিস্কার

পরবর্তী

অস্ত্র মহড়ার দায়ে ছাত্রলীগের দুই নেতা বহিস্কার

মন ভালো করতে গলফ খেলছে ইংলিশরা

সর্বশেষ

জার্মানি নয় চীনে কন্ডিশনিং ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ: প্রিন্স

আগস্ট ২৩, ২০২৬

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT