চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণে মেয়র প্রার্থীদের চলছে পাল্টাপাল্টি অভিযোগ

কাজী ইমদাদকাজী ইমদাদ
৮:০৪ পূর্বাহ্ণ ১৫, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

 ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন পাওয়া সাঈদ খোকন নির্বাচনী আচরণবিধি মানছেন না বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে সাঈদ খোকন বলেছেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এমন কোনো অভিযোগ আসেনি।

নির্বাচনী প্রচারণায় দক্ষিণে প্রধান দুই দল সমর্থিত প্রার্থীদের কথার লড়াই চলছে। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের হয়ে প্রচারণা চালাচ্ছেন তার স্ত্রীর আফরোজা আব্বাস। প্রচারণায় নেমে শত নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, সব প্রার্থীরা সমান সুযোগ পাচ্ছেন না। 

তবে সাঈদ খোকন বলেছেন, ক্ষমতাসীন দল ভোটারদের সমর্থন পাচ্ছে বলে তার বিরুদ্ধে অনেক ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে।

এদিকে আওয়ামী লীগ-বিএনপির সমর্থনের বাইরে যারা নির্বাচন করছেন তারাও পিছিয়ে নেই প্রচারণায়। বুধবার ঢাকা রিপোর্টাস ইউনিটির ভিআইপি লাউঞ্চে জাসদ সমর্থিত মেয়র প্রার্থী শহিদুল ইসলাম এবং সিপিবি-বাসদ সমর্থিত বজলুর রশিদ ফিরোজ তাদের ইশতেহার ঘোষণা করেছেন। নির্বাচনে জয়ী হলে ঢাকাকে পরিচ্ছন্ন নগরী পাশাপাশি বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবেন তারা। এছাড়া ঢাকাকে যানযট মুক্ত ও জলবদ্ধতা দূর করার কথাও ইশতেহারে ঘোষণা দিয়েছেন।

আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন ২৮ এপ্রিল ভোট হলেও প্রচার চালানো যাবে ২৬ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দক্ষিণ সিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির কর্মসূচি ঘোষণা

জুলাই ৪, ২০২৬

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT