ঢাকা দক্ষিণ সিটির ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী নেই। এ ওয়ার্ডে মোট ৬ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সেলিম।
আওয়ামী লীগের সমর্থন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন ইলিয়াছুর রহমান বাবুল। এছাড়াও বাকি ৪ জনের মধ্যে আরো ৩ জন প্রার্থী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান। আরেকজন প্রার্থী জাতীয় পার্টির সমর্থনে নির্বাচন করছেন। ঢাকা দক্ষিণের ১৪ নম্বর ওয়ার্ডের মোট ভোটার ৭৪ হাজার ৪শ ৪০জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৩৮টি। এর মধ্যে ৩৩ টিই ঝুঁকিপূর্ণ বলে নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন।







