রাজনীতি

দক্ষিণে ভোট দিলেন ইশরাক হোসেন

ইশরাক হোসেন ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন, সাংবাদিক ও মিডিয়া উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইশরাক হোসেন ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন, তার পাশে সাংবাদিক ও মিডিয়া কর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন দক্ষিণের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সকাল ৯টার কিছু আগে গোপিবাগের আর কে মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি।

ঢাকা দক্ষিণে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন। দলীয় প্রতীকে হওয়া এই নির্বাচনে দক্ষিণে লড়ছেন মেয়র পদে সাতজন, ৭৫ টি সাধারণ কাউন্সিলর পদে ৩২৬ জন এবং ২৫টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮২ জন প্রার্থী। তবে এরইমধ্যে এই সিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ জন সাধারণ কাউন্সিলর এবং দুইজন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

এই নির্বাচনে দুই সিটিতে মেয়র পদে লড়ছেন মোট ১৩ প্রার্থী। ঢাকা দক্ষিণে ৭ জন আর উত্তরে ৬ জন। দক্ষিণের ৭ মেয়র প্রার্থীরা হলেন: আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, এনপিপির বাহারানে সুলতান বাহার, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ও বাংলাদেশ কংগ্রেসের আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ।

বিষয়:ইশরাক ঢাকা সিটি নির্বাচন ভোট মেয়র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…