চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণের প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৪:৫০ পূর্বাহ্ন ১০, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

কাজী ইমদাদ:  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সকল প্রার্থীকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার পরে তারা এ কথা বলেন।

প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে এসময় তৈরি হয় উৎসবের আমেজ। মেয়র পদের জন্য ১২টি প্রতীক থাকলেও প্রার্থী বেশি হওয়ায় আরো প্রতীক সংযোজন করা হয়। দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত সাঈদ খোকন ‘ইলিশ মাছ’ প্রতীক নিয়ে নির্বাচন করবেন আর বিএনপি সমর্থিত মির্জা আব্বাস ‘মগ’ নিয়ে।  

আওয়ামী লীগ সমর্থিত সাঈদ খোকন ছাড়া ইলিশ মাছ প্রতীক চান আরো ৫ জন। পরে ওই ৫ জন দাবি ছেড়ে দেওয়ায় সাঈদ খোকনই পান ইলিশ। সাঈদ খোকন বলেন, ‘আমার প্রয়াত পিতাকে নগরবাসী যেমন ভোট দিয়ে সমর্থন জানিয়েছিলেন, তেমন আমাকেও ইলিশ মাছে ভোট দিয়ে, ভালোবাসা দিয়ে সমর্থন জানাবেন বলেই আমার বিশ্বাস।’

বিএনপি সমর্থিত মির্জা আব্বাসের পক্ষে ছিলেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। মির্জা আব্বাস হাতি প্রতীক চাইলেও লটারিতে পাননি। পরে তাকে মগ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সানাউল্লাহ মিয়া বলেন, ‘মির্জা আব্বাস মগ প্রতীক পেয়েছেন। এই গরমে মগ দিয়ে পানি খাবেন আর খুশি মনে তাকে মগ মার্কায় ভোট দেবেন।’

সোফা প্রতীকে নির্বাচিত হলে দক্ষিণের নাগরিকদের সোফায় বসানোর প্রতিশ্রুতি দিয়ে জাতীয় পার্টির সাইফ উদ্দিন আহমেদ মিলন বলেন,‘আমি সোফা প্রতীক পেয়েছি। এতে আমি সন্তুষ্ট। মানুষের ভোটে আমি মেয়র নির্বাচিত হলে দক্ষিণের সবাইকে সোফায় বসাতে পারবো।’

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা দক্ষিণনির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার কথা বলতেই কেঁদে ফেললেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদে যাচ্ছেন দুই বেয়াই

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে দুই ভাই যাচ্ছেন সংসদে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

যে চারটি আসনে ‘না’ ভোট জিতেছে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৮

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT