চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থেমেছে বৃষ্টি, ভেজা মাঠে খেলা শুরু হতে দেরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৬ পূর্বাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

২৪ ঘণ্টার বেশি সময় পর থামল বৃষ্টি। তাতে মিরপুর টেস্টের তৃতীয় দিনে বল মাঠে গড়ানোর আশা জেগেছে। অবশ্য আউটফিল্ড ভেজা থাকায় খেলা শুরু হতে অনেকটা সময় অপেক্ষা করতে হতে পারে। সকালে মাঝমাঠ থেকে কাভার তোলা হয়েছে।

আগের দিন ১ বলও মাঠে গড়াতে দেয়নি বেরসিক বৃষ্টি। রাতভর বৃষ্টির পর পুরোপুরি থেমেছে সকাল ৯টার দিকে। আগের ঘোষণা অনুযায়ী শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল ১৫ মিনিট আগে অর্থাৎ সোয়া নয়টায়।

৯৮ ওভার খেলা হওয়ার কথা থাকলেও মাঠ ভেজা থাকায় সেটি সম্ভব হচ্ছে না।

মিরপুর টেস্টে খেলা হয়েছে কেবল প্রথম দিন। তাও পুরোপুুরি হয়নি। আলোর স্বল্পতায় ১৫ মিনিট আগেই শেষ হয় বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা।

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠ ছাড়েন হাসিমুখে। ৫৫ রানে নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়ে।

স্বাগতিকদের ১৭২ রানের সংগ্রহটা খুব ছোট মনে হয়নি দিনশেষে। মিরপুর টেস্টে প্রথমদিনেই পড়েছে ১৫ উইকেট। পুরো সময় খেলা হলে সেটি আরও বাড়তে পারত। তারপরও স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বাংলাদেশ। কিউইরা ১১৭ রানে পিছিয়ে আছে, হাতে ৫ উইকেট।

Reneta

মেহেদী হাসান মিরাজ ৩টি ও তাইজুল ইসলাম নিয়েছেন ২টি উইকেট। প্রথমদিনে বল হাতে তোলেননি আরেক স্পিনার নাঈম হাসান। অল্প রান করেও প্রথম ইনিংসে লিডের আশা জাগিয়েছে বাংলাদেশ।

মিরপুরের উইকেট যেমন আচরণ করছে, চতুর্থ ইনিংসে ব্যাট করা হবে সবচেয়ে কঠিন। সেটি করতে হবে কিউইদের।

তার আগে বাংলাদেশ যদি প্রথম ইনিংসে কিছু রানে এগিয়ে থাকতে পারে, হবে বড় সুবিধার। সিলেটে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারানোর পর সিরিজ জয়ের মিশনে থাকা বাংলাদেশ মিরপুর টেস্টে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্ট সিরিজতৃতীয় দিনবাংলাদেশ-নিউজিল্যান্ডবৃষ্টিমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT