মন্টে কার্লো মাস্টার্সে অস্ট্রিয়ান পঞ্চম বাছাই ডমিনিক থেইমকে হারিয়ে রেকর্ড ১৪ বারের মতো সেমিফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল।
ক্লে কোর্টে নাদাল এই ম্যাচটি ৬৭ মিনিটে জিতে নেন, ৬-০ ৬-২ সেটে।
শেষ চারে তিনি মুখোমুখি হবেন বুলগেরিয়ান চতুর্থ বাছাই দিমিত্রোভোর।
দিমিত্রোভ তার ক্যারিয়ারে প্রথমবারের মতো মন্টে কার্লো’র সেমিফাইনাল খেলবেন। তিনি হারান বেলজিয়ামের ডেভিড গোফিনকে, ৬-৪ ৭-৬ (৭-৫) সেটে।
ক্রোয়েশিয়ান দ্বিতীয় বাছাই মারিন সিলিচ হেরে গেছেন জাপানের কেই নিশিকৌরির বিপক্ষে। জার্মানির তৃতীয় বাছাই আলেক্সজান্ডার জাভিরেভ হারিয়েছেন রিচার্ড গাসকুয়েটকে।







