চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থিয়েটারকর্মী নিশাতকে নিয়ে ক্ষ্যাপার বিশেষ সংখ্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২১
বিনোদন
A A
প্রতীকী চিত্রশিল্পের ছবি, নারীর মুখের পেইন্টিং. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নাট্যাঙ্গনের প্রতিবাদী কণ্ঠ ইশরাত নিশাতের প্রথম প্রয়াণ দিবস ২০ জানুয়ারি। এ উপলক্ষে থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’ প্রকাশ করেছে ইশরাত নিশাত স্মরণ সংখ্যা। প্রয়াণ দিবসে নিশাতের দ্রোহী চেতনাকে স্মরণ করতেই সংখ্যাটি প্রকাশ হয়েছে বলে জানিয়েছেন সম্পাদক পাভেল রহমান।

সংখ্যাটিতে লিখেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, শিমূল ইউসুফ, মলয় ভৌমিক, হাসান আরিফ, মাসুম রেজা, শিমুল মুস্তাফা, হাসান শাহরিয়ার, শিমুল মুস্তাফা, শুভাশিস সিনহা, প্রশান্ত হালদার, অনন্ত হিরা, ইউসুফ হাসান অর্ক, নূনা আফরোজ, সুদীপ চক্রবর্তী, শামীম সাগর, সাইদুর রহমান লিপন, নাজনীন হাসান চুমকি, বন্যা মির্জা, তিতাস রোজারিও, জ্যোতি সিনহা, সামিউন জাহান দোলা ও সাইফুল জার্নাল।

ক্ষ্যাপা’র নির্বাহী সম্পাদক অপু মেহেদী বলেন, এই সংখ্যাটির মধ্য দিয়ে আমরা মূলত ইশরাত নিশাতকে স্মরণ করতে চেয়েছি। ইশরাত নিশাতকে এবং তার কর্মযজ্ঞকে বুঝতে সংখ্যাটি সহায়ক হবে। ইশরাত নিশাতের দ্রোহী চেতনা আমাদের নাট্যচর্চায় শক্তি যোগাবে।

ইশরাত নিশাতের জন্ম ২৬ আগস্ট ১৯৬৪ সালে ঢাকায়। পিতা আবুল কালাম, মাতা মঞ্চ, টেলিভিশন ও চলচিত্রের স্বনামধন্য অভিনেত্রী নাজমা আনোয়ার। নাজমা আনোয়ার কাজ করতেন আরণ্যক নাট্যদলে। সেই সূত্রে মায়ের অনুপ্রেরণাতেই ইশরাত নিশাতের থিয়েটারে আসা।

১৯৮৩ সালে ইশরাত নিশাত আনুষ্ঠানিকভাবে আরণ্যক নাট্যদলের সাথে যুক্ত হন। আরণ্যক নাট্যদলের অন্যতম প্রযোজনা মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় ‘গিনিপিগ’ নাটক দিয়ে তার মঞ্চ অভিনয় শুরু হয়। এরপর ১৯৮৪ সালে অভিনয় করেন ‘অববাহিকা’ নাটকে। ১৯৮৭ সালে ইশরাত নিশাত ও সমমনা কয়েকজন মিলে গঠন করেন ‘দেশ নাটক’। দেশ নাটকের বিরসা কাব্য, ঘরলোপট ও দর্পনে শরৎশশী এই তিনটি মঞ্চ নাটকে ইশরাত নিশাত অভিনয় করেন এবং দুটি মঞ্চ নাটক -‘লোহা’ ও ‘অরক্ষিতা‘’ নাটকের নিদের্শনা দেন।

থিয়েটারের পাশাপাশি নিশাত আবৃত্তির সাথেও যুক্ত ছিলেন। বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির আয়োজনে বাচিক শিল্পী হিসেবে ৬টি আবৃত্তি অনুষ্ঠানে অংশগ্রহন করেন; যার প্রতিটির অডিও ক্যাসেট পরবর্তীতে শ্রোতানন্দিত হয়।

২০১৯ সালের ১৯ জানুয়ারি দিবাগত রাত ১টার দিকে গুলশানে বোনের বাসায় মারা যান ইশরাত নিশাত।

ইশরাত নিশাতকে নিয়ে ক্ষ্যাপার এই সংখ্যাটির বিনিময় মূল্য ১০০ টাকা। ঢাকার বিভিন্ন বইয়ের দোকান ছাড়াও অনলাইনে বই কেনার প্লাটফর্ম কানামাছি ডট কম-এ পাওয়া যাবে সংখ্যাটি। এছাড়াও ০১৭১৭ ৩৮৬৬৪৬ নাম্বারে সরাসরি যোগাযোগ করেও পত্রিকাটি সংগ্রহ করা যাবে।

ক্ষ্যাপার নিশাত সংখ্যার প্রচ্ছদ ও শিল্প সম্পাদক হিসেবে রয়েছেন শাহনাজ জাহান, ব্যবস্থাপনা সম্পাদক প্রসেনজিৎ রায় ও মাহফুজ সুমন। সম্পাদনা সহকারী সুমন মাহমুদ এবং অলংকরণ ও প্রিন্টিং ব্যবস্থাপনা পিয়ার মোহাম্মদ। সংখ্যাটি মুদ্রিত হয়েছে মুদ্রণ প্রতিষ্ঠান ‘পোস্টার’ থেকে।

ট্যাগ: অনন্ত হিরাইউসুফ হাসান অর্কজ্যোতি সিনহানাজনীন হাসান চুমকিনাসির উদ্দীন ইউসুফনিশাতনূনা আফরোজবন্যা মির্জামলয় ভৌমিকমাসুম রেজারামেন্দু মজুমদারলিড বিনোদনশিমুল মুস্তাফাশিমূল ইউসুফশুভাশিস সিনহাহাসান আরিফহাসান শাহরিয়ার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা ভ্যাকসিন নিয়ে সরকার দুর্নীতি করছে: বিএনপি

পরবর্তী

ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার: ট্রাম্পের নির্দেশ মানবেন না বাইডেন

পরবর্তী
বিমানবন্দরে যাত্রীরা মাস্ক পরে নিরাপত্তা পরীক্ষা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার: ট্রাম্পের নির্দেশ মানবেন না বাইডেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT