চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থিম সংয়ে অনুপ্রাণিত বাংলাদেশ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৬:২৩ অপরাহ্ণ ২৫, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

রোববার পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযানে নামছে বাংলাদেশ। ব্যাট-বলের প্রস্তুতি তো আছেই তার সঙ্গে যোগ হয়েছে ব্যস্ততার নানা অনুষঙ্গ। কার্ডিফে আইসিসির এন্টি ডোপিং কর্মশালা শেষ করে বাংলাদেশ দলে ক্রিকেটাররা স্কাইপিতে যুক্ত হলেন মিরপুরে মিডিয়া সেন্টারে থিম সং প্রকাশের মঞ্চে।

যাদের জন্য মিউজিক ভিডিও বানানো সেই টাইগার ক্রিকেটাররা দূর থেকেই উপভোগ করলেন। অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা জানালেন অনুভূতি। পুরো দলকে দেখা গেল বেশ উজ্জীবিত।

বিশ্বকাপে নিজের দেশকে শুভকামনা জানাতে থিম সংয়ের সংস্কৃতি বেশ পুরনো। ১৯৯৯ সালে বাংলাদেশ দল যখন প্রথম বিশ্বকাপে অংশ নেয় তখন সবার কণ্ঠে বাজে ‘গুডলাক বাংলাদেশ গুডলাক’। গত বিশ্বকাপে থিম সং ছিল ‘চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে।’ এবারের ইংল্যান্ড বিশ্বকাপে ‘খেলবে টাইগার, জিতবে টাইগার।’

সবার মুখে মুখে ঘুরছে একটি লাইন। লাইফবয়ের বিজ্ঞাপনের ট্যাগলাইনটি রেখেই বিশ্বকাপের থিম সং বানিয়েছে বাংলাদেশ। জাতীয় দলের পৃষ্ঠপোষক ইউনিলিভার তাদের পণ্য লাইফবয়ের ব্র্যান্ডিং করছে এবারের বিশ্বকাপে।

অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা হাজার মাইল দূর থেকে জানান, থিম সং সুন্দর হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

Reneta

বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রতিনিধি ১৫ ক্রিকেটার। তাদের সঙ্গে যে সবাই আছে সেটি নিয়েই করা হয়েছে থিম সং। যে কারণে মিউজিক ভিডিওতে রাখা হয়েছে নানা শ্রেণীর মানুষকে। ক্রিকেট দলকে ঘিরে বাংলাদেশের মানুষের উন্মাদনার আর প্রত্যাশার চিত্র তুলে ধরা হয়েছে আড়াই মিনিটে।

ইউনিলিভার বাংলাদেশের বিপণন পরিচালক নাফীস আনোয়ার বলেন, ‘এখানে মেইন লাইনটা হচ্ছে খেলবে টাইগার জিতবে টাইগার, টাইগার ফ্যানস রোরিং, ক্যান ইউ হিয়ার। ক্রিকেট নিয়ে আমাদের যে উন্মাদনা, মাতামাতি। পুরো ক্রিকেট টিম একটা দেশের পতাকাই বহন করে না তারা সবার স্বপ্নও বহন করে। সে অ্যাঙ্গেল থেকেই মেসেজটা দিতে চেষ্টা করেছি।’

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এই গানের মাধ্যমে ক্রিকেটার, দর্শক থেকে শুরু করে সবাই অনুপ্রাণিত হবে। সব শ্রেণীর মানুষের এখানে ভয়েস আছে। সবাই মিলে একতাবদ্ধ। যখনই বাংলাদেশ ক্রিকেট খেলে তখন কিন্তু সারা দেশ কিন্তু এক হয়ে যায়, বাংলাদেশই এক হয়ে যায় এটা কিন্তু আমরা থিম সংয়ে রেখেছি।’’

অনুষ্ঠানে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘পুরো দেশ এবং জাতি টিমের সঙ্গে আছে এই ব্যাপারটা এখানে দেয়া এবং অনুপ্রেরণা দেয়ার যে ব্যাপারটি তা হর খেলবে টাইগার, জিতবে টাইগার। মেসেজ কিন্তু পরিষ্কার।’

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থিম সংবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT