চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থানায় মামলা না নেয়ায় ৪ মাস পর মরদেহ উত্তোলন

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৭:৪১ অপরাহ্ন ১০, অক্টোবর ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ঘটাইলে থানা পুলিশ হত্যা মামলা না নেয়ায় আদালতের নির্দেশে দাফনের ৪ মাস ১১দিন পর বৃহস্পতিবার এক ব্যক্তির মরদেহ উত্তোলন করা হয়েছে।

সকালে উপজেলার দশআনি বকশিয়া গ্রামের ওসমান গনির মরদেহটি উত্তোলন করে কর্তৃপক্ষ। পরে মরদেহটি ফরেনসিক প্রতিবেদনের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

এ বিষয়ে নিহতের ছোট ভাই ও মামলা বাদী ছালামত খান অভিযোগ করে বলেন, গত ৪ মাস আগে জমি সংক্রান্ত বিরোধের জেরে আমার বড় ভাই ওসমান গনিকে হত্যা করে প্রতিবেশী নাজিম উদ্দীনসহ অন্যরা। এ বিষয়ে ঘাটাইল থানায় হত্যা মামলার অভিযোগ দায়ের করতে যাই। কিন্তু আমাদের কোন অভিযোগ আমলে নেননি ঘাটাইল থানার ওসি মাকসুদ আলম।

তিনি বলেন, উল্টো আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে থানা থেকে বের দেন। পরে আমরা নিরুপায় হয়ে ন্যায় বিচারের আশায় আদালতে ছয়জনকে আসামি করে অভিযোগ দায়ের করি। আদালত তা আমলে নিয়ে আজ মরদেহ উত্তোলন করে ফরেনসিক রিপোর্টের নির্দেশ দিয়েছেন। আশা করি এখন ন্যায় বিচার পাব।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মাকসুদ আলমের অফিসিয়াল মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি তা রিসিভ করেননি।

অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু (গোপালপুর সার্কেল) বলেন, মামলা না নেয়ার বিষয়টি সত্য নয়। ঘটনার পর আমি নিজে নিহতের বাড়িতে গিয়েছি। তখন কেউ এ ধরনের অভিযোগ করেননি। এছাড়া যদি কোন পুলিশ সদস্য কারো সাথে খারাপ আচরণ করে থাকেন তাহলে যথাযথভাবে অভিযোগ জানালে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। রিপোর্টে হত্যা প্রমাণিত হলে সেই মোতাবেক যথাযথ কার্যক্রম পরিচালিত হবে।

Reneta

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশ পেয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ উত্তোলন শেষে ফরেনসিক প্রতিবেদনের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কবর থেকে মরদেহ উত্তোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT