চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থানায় ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় ২ পুলিশ কর্মকর্তাকে হাইকোর্টে তলব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

ঘুষ না দেয়ায় আবু সাঈদ নামের এক ব্যক্তিকে থানায় নিয়ে বেঁধে ঝুলিয়ে পেটানোর অভিযোগে যশোর সদর থানার দুই পুলিশ কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। এরা হলেন-এসআই নাজমুল হাসান এবং এএসআই হাদিবুর রহমান।

আগামী ২৫ জানুয়ারি তাদের স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই দিন নির্যাতনের শিকার আবু সাঈদকেও উপস্থিত থাকতে বলা হয়েছে।  বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

দুই পুলিশকে তলবের পাশাপাশি বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ যশোরের পুলিশ সুপারকে(এসপি) ঘটনাটি তদন্ত করে আগামী ৩০দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

এছাড়াও নির্যাতনের সাথে জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সে ব্যাপারে সরকার ও পুলিশের কাছে ব্যাখ্যা চেয়ে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন আদালত।

গত ৬ জানুয়ারি একটি দৈনিকে ‘ঘুষ না পেয়ে থানায় যুবককে ঝুলিয়ে পেটাল পুলিশ’ খবর প্রকাশের পর আজ আদালত এই রুল জারি করলো।

প্রতিবেদনে বলা হয়, বুধবার যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের বাড়ি থেকে আবু সাঈদ নামের এক ব্যক্তিকে সাদা পোশাকের পুলিশ তুলে নিয়ে যায়। শুক্রবার তার কাছ থেকে দুই লাখ টাকা দাবি করে কোতোয়ালি মডেল থানার দুই পুলিশ। টাকা দিতে অস্বীকার করলে থানার ভেতর সাঈদের ওপর নির্যাতন চালানো হয়।

Reneta

পত্রিকায় প্রকাশিত ছবিতে নির্যাতিতকে পায়ের সাথে হাত বেঁধে দুই টেবিলের মাঝখানে একটি লাঠিতে ঝুলিয়ে রাখতে দেখা যায়। সাঈদের মা ও ভাই ৫০ হাজার টাকা ঘুষ দিয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে আনে বলেও ওই প্রতিবেদনের জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে বিক্ষোভ | Cockroach Party

দিল্লিতে ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে বিক্ষোভ

জুলাই ২২, ২০২৬

ট্রাম্পের নতুন শুল্কনীতিতে চাপে ভারতীয় জেনেরিক ওষুধশিল্প

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলএনজি টার্মিনালে ত্রুটি, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে তীব্র সংকট

জুলাই ২২, ২০২৬
ছবি: বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন।

সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি

এমপি নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT