অন্যান্য খেলা

থাইল্যান্ডের জালে বাংলাদেশের ৫ গোল

থাইল্যান্ডের জালে বাংলাদেশের ৫ গোল

ফাইল ছবি

ওমানে এশিয়ান গেমস হকির বাছাইপর্বে দারুণ শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে মাহবুব হারুনের দল।

রাজধানী মাসকটে নিজেদের প্রথম ম্যাচে লাল-সবুজের দলের জয়ে গোল করেছেন সারোয়ার হোসেন, হাসান জোবায়ের নিলয়, মিলন হোসেন, রোমান সরকার ও মামুনুর রহমান চয়ন।

সুলতান কাবুস কমপ্লেক্সে বাছাইপর্বে ‘এ’ পুলের লড়াইয়ে বাংলাদেশ এদিন ফিল্ড গোল থেকে সাফল্য পেয়েছে। প্রথম চারটি গোলই ফিল্ড গোল থেকে এসেছে। শেষ গোলটি পেনাল্টি কর্নারে।

ম্যাচের চতুর্দশ মিনিটে প্রথম কোয়ার্টারে ফিল্ড গোলে খাতা খোলেন সারোয়ার। দ্বিতীয় কোয়ার্টারে ফিল্ড গোলেই ব্যবধান দ্বিগুণ করেন জোবায়ের। তৃতীয় কোয়ার্টারের শুরুতে স্কোরশিটে নাম লেখান মিলন। আর শেষ কোয়ার্টারে প্রথমে রোমান ও পরে মামুনুর রহমান গোলস্কোরে যোগ দেন।

গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী রোববার হংকংয়ের বিপক্ষে নামবে বাংলাদেশ। বাছাইপর্বের সেরা পাঁচ দল আসছে আগস্টে ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসে খেলবে।

বিষয়:এশিয়ান গেমস হকি বাছাইপর্ব বাংলাদেশ হকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…