চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘থট-লিডারশিপ’ সিরিজ ‘প্রেরণার কথা’র নতুন সিজন শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ১২, জুলাই ২০২১
বাংলাদেশ
A A
প্রেরণার কথা সিরিজের নতুন সিজনের লোগো, ড্যাশবোর্ডের পটভূমিতে ডানা ও রঙিন চক্র. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের তরুণ প্রজন্মকে দেশগঠনের জন্য অনুপ্রেরণা দেয়ার উদ্দেশ্যে প্রেরণা ফাউন্ডেশনের ‘থট লিডারশিপ’ ব্রডকাস্ট সিরিজ ‘প্রেরণার কথা’র দ্বিতীয় সিজনের আয়োজন শীঘ্রই শুরু হতে যাচ্ছে। নতুন এ সিজনের প্রথম পর্ব প্রচারিত হবে ১৭ জুলাই, ২০২১ তারিখে। নতুন সিজনের পর্বগুলোতে দেশ গঠনে যাদের ভূমিকা অতুলনীয়, তাদের প্রেরণার গল্পগুলো তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে তুলে ধরা হবে।

এই সিরিজের প্রথম সিজনে শিল্পখাতে অগ্রগণ্য ব্যক্তিদের অনুপ্রেরণা ও সফলতার গল্প তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে। প্রথম সিজনটি যুবসমাজ, উদ্যোক্তা ও বিশেষজ্ঞদের দ্বারাও প্রশংসিত হয়েছে। এ সিরিজের প্রথম সিজনে সৈয়দ মঞ্জুর এলাহী, ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, এম আনিস উদ দৌলা এবং গোলাম মইন উদ্দীনের মতো অতিথিরা ক্যারিয়ার বিকাশ ও গঠন, শিল্পখাত সংশ্লিষ্ট ভাবনা এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে তাদের চিন্তা ও মতামত তুলে ধরেন। প্রথম সিজনে দেশবরেণ্য পথ প্রদর্শকদের সাহসিকতা, সংগ্রাম এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাঁরা কীভাবে নিজের কাজের ক্ষেত্রে অবদান রেখেছেন সে গল্পগুলো তুলে ধরা হয়।

দ্বিতীয় সিজনের অতিথিদের তালিকায় রয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী, আসাদুজ্জামান নূর, ড. খন্দকার সিদ্দিক-ই-রাব্বানী এবং রানী হামিদ। তাদের বৈচিত্র্যময় ক্যারিয়ার, দেশের জন্য অবদান, সফলতা ও অর্জন নিয়ে সাজানো সিরিজটি তরুণ প্রজন্মসহ সকল দর্শককেই অনুপ্রাণিত করবে।
এ বিষয়ে প্রেরণা ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল আমিন বলেন: স্বাধীনতার ৫০ বছরে জাতির উন্নয়নের পথে রয়েছে কিছু মানুষের অসামান্য অবদান। প্রেরণার কথা’র মূল লক্ষ্য হচ্ছে দেশের বরেণ্য সেসব পথপ্রদর্শকদের প্রেরণা, সাফল্য ও সংগ্রামের গল্প তুলে ধরা। আমাদের অতিথি, শুভাকাঙ্ক্ষী এবং দর্শকদের সদয় মতামত এবং প্রশংসার জন্য আমরা তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমরা মনে করি, ‘প্রেরণার কথা’র দ্বিতীয় সিজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সমনভাবে আলোকিত করবে।

এই থট-লিডারশিপ সম্প্রচারে প্রেরণা ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে এমজিএম কনসাল্টিং। ‘প্রেরণার কথা’ সিজন ২ এর পর্বগুলো দেখার জন্য……(ক্লিক করুন)

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা ব্যাংকে আবদুল হাই সরকার পুনরায় চেয়ারম্যান নির্বাচিত

পরবর্তী

করোনা রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে চট্টগ্রাম মেডিকেলে সাধারণ রোগী ভর্তি বন্ধ

পরবর্তী
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বহিরঙ্গন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে চট্টগ্রাম মেডিকেলে সাধারণ রোগী ভর্তি বন্ধ

মধ্যবিত্তদের জন্য সাময়িক বেকার ভাতা চালুর পরামর্শ

সর্বশেষ

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা 'নূরা হেলথ'ও বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' চুক্তি স্বাক্ষর করছে।

রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ উদ্যোগ

আগস্ট ২৭, ২০২৬

আবারও আলভারেজকে নিয়ে বার্সার নাটকীয়তা

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন

আগস্ট ২৭, ২০২৬

বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড নেপালে, অন্তত ১৬২ জনের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় বাংলাদেশের সহায়তার প্রস্তাব, দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT