চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রিদেশীয় সিরিজে ‘ওয়ার্ল্ড ক্লাস’ নিরাপত্তা: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৮
অপরাধ, স্পোর্টস
A A

আসন্ন ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা প্রদানের মাধ্যমে আবারো ওয়ার্ল্ড ক্লাস নিরাপত্তার সক্ষমতা প্রমাণের কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার রাজধানীর রমনায় ডিএমপি সদর দফতরে সিরিজের নিরাপত্তা প্রদান উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় তিনি এ কথা জানান।

আগামী ১৫ জানুয়ারি থেকে বাংলাদেশ, শ্রীলংকা ও জিম্বাবুয়ে ক্রিকেট দলের অংশগ্রহণে ঢাকায় শুরু হবে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। সবগুলো ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Banglabid

ডিএমপি কমিশনার বলেন, ‘দেশটা আমাদের। রাষ্ট্রীয় সম্মান রক্ষার্থে পুলিশ ও বিসিবি’র সঙ্গে সমন্বয় করে সকলকে কাজ করতে হবে। বিমানবন্দর কেন্দ্রিক, খেলোয়াড়দের আবাসস্থল, খেলার ভেন্যু, প্র্যাকটিস ভেন্যু ও যাতায়াত পথের নিরাপত্তা বিধানের জন্য আমরা কঠোর অবস্থান গ্রহণ করবো।’

‘হোটেলগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থার পাশাপাশি সিসি ক্যামেরা, আর্চওয়ে, লাগেজ স্ক্যানারসহ মেটাল ডিটেক্টর থাকবে। বহিরাগত গেস্ট প্লেয়ারদের সঙ্গে দেখা করতে তাদের হোটেলরুমে যেতে পারবে না। খেলোয়াড়দের যাতায়াত পথে নেয়া হবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন থাকবে পর্যাপ্ত রুফটপ ডিউটি ও টহল ব্যবস্থা। রাস্তার পাশে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদসহ ময়লা আবর্জনা অপসারণের জন্য সংশ্লিষ্টদের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।’ যোগ করেন ডিএমপি কমিশনার।

বিসিবি’র উদ্দেশ্যে কমিশনার বলেন, ‘টিকিট ছাড়া কোন লোক যেন স্টেডিয়ামে প্রবেশ করতে না পারে সেজন্য লক্ষ্য রাখতে হবে। সিট প্ল্যানিং অনুযায়ী দর্শকদের নিজ নিজ আসনে বসতে হবে। টিকিট কালবাজারী ঠেকাতে প্রস্তুত থাকবে ডিবি ও পোশাকধারী পুলিশ।’

Reneta

খেলা ও অনুশীলনের পূর্বে এসবি ও র‌্যাব দিয়ে ভেন্যু সুইপিং করা হবে বলে জানান কমিশনার। অগ্নি নির্বাপণের জন্য হোটেল ও ভেন্যুতে রাখা হবে পর্যাপ্ত ফায়ার টেন্ডার ও অ্যাম্বুলেন্স ব্যবস্থা। ভেন্যু অপারেশন সেন্টার (ভিওসি) থেকে সকল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

যার যা দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করলে একটি নিরাপদ ও সুশৃঙ্খল সিরিজ উপহার দেয়া সম্ভব বলে জানান আছাদুজ্জামান মিয়া, ‘আমরা আরও একবার সমন্বিত নিরাপত্তা প্রদান করে আমাদের ওয়ার্ল্ড ক্লাস নিরাপত্তা দেয়ার সক্ষমতার প্রমাণ দিবো।’

সভায় ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিসিবি, গোয়েন্দা সংস্থা, ডিসিসি, ফায়ার সার্ভিস, সরকারী বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপি কমিশনারত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুয়েতের আমিরের পাঠানো অর্থ কি ট্রাস্টে জমা হয়েছিল?

পরবর্তী

ভিডিও গেমসে আসক্তি এখন মানসিক রোগ

পরবর্তী
ভিডিও গেমস

ভিডিও গেমসে আসক্তি এখন মানসিক রোগ

মুমিনুল হক

ওয়ানডের ভাবনাতেই নেই মুমিনুল!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT