চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ত্রিকালদর্শী কর্মবীর’ মুহিত স্মরণে শাইখ সিরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

সদ্য প্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে স্মরণ করেছেন কৃষি ও গণমাধ্যম ব্যাক্তিত্ব, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

তার ভ্যারিফাইড ফেসবুক ওয়ালে তিনি বলেছেন, ‘চলে গেলেন ত্রিকালদর্শী কর্মবীর সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।’’

শাইখ সিরাজ লিখেছেন: ‘২০২২ সালের ২৫ জানুয়ারির কথা। ত্রিকালদর্শী কর্মবীর নামের একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিলাম সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কর্মময় জীবন নিয়ে। সেই দিনটি ছিলো তাঁর জন্মদিন। প্রামাণ্যচিত্রটির প্রিমিয়ার প্রদর্শিত হয় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে, পরে প্রচারিত হয় সেই রাতেই চ্যানেল আইতে।

তাঁর সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার। বিশেষ করে তিনি অর্থমন্ত্রী থাকাকালীন প্রতিবছর কৃষি বাজেট কৃষকের বাজেট অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। কী দারুণ স্মৃতিশক্তি। কী প্রখর এবং একজন মেধাবী ছাত্র। ছোটবেলা কেটেছে সিলেটে। কী আন্তরিকতা তাঁর। এমন বিরল ব্যক্তিত্বের ভালোবাসার কাছাকাছি আসার সৌভাগ্য এই জীবনে আর হয়তো হবে না। অনেক বড় শূন্যতা সৃষ্টি হলো। চলে গেলেন আমাদের সবার প্রিয় আবুল মাল আব্দুল মুহিত। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি’উন।’

‘‘এতো বড় কর্মবীরের সঙ্গে কাজ করাটাও আমার জন্য একান্ত গৌরবের এবং মহাপ্রাপ্তির। জন্ম ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি। আজীবন দায়বদ্ধ ছিলেন দেশের প্রতি। আর তাই বাংলাদেশে তাঁর হাত ধরে অর্থনীতির খাতে ধরা দিয়েছে অসংখ্য সাফল্যগাথা। কখনো সময় ও কাল সুদীর্ঘ পথরেখায় নির্মাণ করে একজন নায়ক। সেই নায়কের মহাজীবনের গল্প ফুটিয়ে তোলা হয়েছিলো ত্রিকালদর্শী কর্মবীর প্রামাণ্যচিত্রে।

Reneta

তাঁর সর্বশেষ (৮৮ তম) জন্মদিনে আমার পক্ষ থেকে এটিই ছিলো তাঁর জন্য সর্বশেষ উপহার যা নির্মাণ করতে তিন বছরের-ও বেশি সময় লেগেছিলো। আমার সৌভাগ্য তিনি তা দেখেছিলেন এবং উপভোগ করেছিলেন। মহান আল্লাহ’র কাছে দু’আ করি, তিনি যেন দয়া করে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন। আমার বন্ধুরাও সেই দু্’আ করবেন বলে আশা রাখি। আপনাকে কখনো ভোলা সম্ভব নয় আবুল মাল আব্দুল মুহিত। আজীবন আপনি বাংলাদেশের জন্য এক অসামান্য গৌরবের প্রতীক হয়ে থাকবেন।’’

আজ রাত সাড়ে ৯টায় ‘ত্রিকালদর্শী কর্মবীর’ পুনঃপ্রচার হবে
২৫ জানুয়ারি আবুল মাল আব্দুল মুহিত এর ৮৮তম জন্মদিনে শাইখ সিরাজ নির্মিত প্রামাণ্যচিত্র ‘ত্রিকালদর্শী কর্মবীর’ অনুষ্ঠানটি আজ শনিবার রাত সাড়ে ৯টায়  চ্যানেল আইয়ে পুনঃপ্রচার করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবুল মাল আবদুল মুহিতশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দাম কমাতে বড় পদক্ষেপ, আগস্ট থেকে বেশি তেল তুলবে ওপেক প্লাস

জুলাই ৬, ২০২৬

স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে যেয়ে গ্রেপ্তার স্বামী

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিকে শিক্ষার্থী সংকট, ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে শঙ্কা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

জুলাই ৬, ২০২৬

বৈশ্বিক চক্ষু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, ১০ লাখ ছানি অপারেশন পরিকল্পনা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT