চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রাণ দেওয়ার নামে রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১:২৮ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A
ওবায়দুল কাদের

রোহিঙ্গাদের ত্রাণ দেওয়ার নামে বিএনপি রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

বিএনপির ত্রাণের পরিমাণ নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, কয়েকটা ট্রাক নিয়ে গিয়েছিল। সেখানে ত্রাণ ছিল কি-না সন্দে আছে। অন্য কিছু থাকলেও থাকতে পারে। এতে বিস্মিত হওয়ার কিছু নেই।

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক জনমত গড়ে উঠেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এবারই প্রথম জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রোহিঙ্গা ইস্যুতে একমত হয়েছে। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে। অতিরিক্ত মানুষকে জায়গা দেওয়ার মতো অবস্থা আমাদের নেই। শরণার্থীদের চাপ সামলানো এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি জানান, সতর্কতার সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলা করা হচ্ছে। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে চীন বাংলাদেশের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের এ নেতা।

ওবায়দুল কাদের বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন এ ব্যাপারে ভারত বাংলাদেশের পাশে থাকবে। এছাড়া মিত্র দেশগুলো বাংলাদেশের পাশে রয়েছে।

Reneta

এর আগে বুধবার বিএনপির পক্ষ থেকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণবাহী ২২টি ট্রাক জেলা প্রশাসন ও  পুলিশ আটকে দিয়েছে বলে অভিযোগ করেছে দলটি। ত্রাণ বিতরণে বাধা দেয়ার এমন অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা আব্বাস বলেন, তাকে হোটেলে যেতেও পুলিশ বাধা দেয়।

জেলা প্রশাসন ও পুলিশের বাধার মুখে ত্রাণবহর নিয়ে শরণার্থীদের অস্থায়ী ক্যাম্পে যেতে না পেরে বিএনপি’র প্রতিনিধি দল ওই দিন কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরবিএনপিরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT