চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রাণ চোরদের শাস্তি হয়েছে আদৌ?

সারওয়ার-উল-ইসলাম সারওয়ার-উল-ইসলাম
৩:০৭ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২০
মতামত
A A

ত্রাণ চুরির মহাউৎসব শুরু হয়েছে দেশে। করোনা যেন কারো কারো জন্যে সুখের বার্তা নিয়ে এসেছে। ত্রাণের চাল, ডাল, তেল চুরির খবর আসছে প্রতিদিনই সংবাদ মাধ্যমে। কারা চুরি করছে? সরকারের জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রভাবশালী নেতৃবন্দ, সবাই মেতে উঠেছে চুরি উৎসবে।

সরকার নিম্ন আয়ের মানুষ, যারা দিন আনে দিন খায় তাদের জন্যে ত্রাণ বরাদ্দ করেছে। সেগুলো বিতরণের দায়িত্ব দেয়া হয়েছে জনপ্রতিনিধি আর সরকার দলীয় নেতাকর্মীদের। আর সেই ত্রাণ চুরি করা শুরু হয়েছে। এর চেয়ে ঘৃণ্যতম কাজ আর কিইবা হতে পারে।

কারা সেই জনপ্রতিনিধি? তাদেরকে কারা মনোনয়ন দিয়েছিল? সেই প্রশ্নও আসতে পারে। আসাটাই স্বাভাবিক। তবে সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী আবার বলেছেন এরা সবাই বিএনপি-জাসদ বা জামায়াত থেকে আওয়ামী লীগে আসা লোকজন।

এই কথা বলে কি পার পাওয়া যাবে? এর পাল্টা জবাব দিয়েছেন জাসদের ইনু সাহেব। তবে এভাবে ঢালাও কথা বললে এর তর্ক-বিতর্ক কোথাও গিয়ে শেষ হবে না। বের করতে হবে কারা এই চোরের দলে নাম লিখিয়েছে? তাদের মূল কোথায় রোপিত।

রওশন এরশাদ আবার বলেছেন এইসব ত্রাণ বিতরণে সেনাবাহিনীকে সংযুক্ত করতে। তাঁর কথায় যুক্তিটি এরকম- যখন দেশের কোনো আইনশৃঙ্খলাবাহিনী কোনো বিষয় সামাল দিতে না পারে তখনই আমাদের সেনাবাহিনীর কথা ভাবতে হয়। অর্থাৎ সেনাবাহিনী সেই আস্থার জায়গাটা তৈরি করতে সক্ষম হয়েছে যে, নিম্ন আয়ের মানুষের জন্যে বরাদ্দ ত্রাণ তাদের মাধ্যমে বিতরণ করলে কোনো প্রকার চুরি হবার সম্ভাবনা থাকবে না।

রওশন এরশাদের এ প্রস্তাবটিও আমাদেরকে কিছুটা ছোট করার মতো, অর্থাৎ যত চোর-ছ্যাচ্চর– এইসব জনপ্রতিনিধি আর সরকার দলীয় লোকজনের মধ্যেই।

এখন কথা হচ্ছে এই যে প্রায় প্রতিদিন চোরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এ ব্যাপারে সরকারের তরফ থেকে দৃষ্টান্তমূলক কোনো শাস্তি আমাদের চোখে পড়েনি। এর প্রধান কারণ হতে পারে- বর্তমানে করোনা নিয়ে সরকারের ভেতরে যে লেজেগোবরে অবস্থা-এ মুহূর্তে চাল চোরদের আর তেল চোরদের কি শাস্তি দেবে সেটা ভাবার সময় হয়তো কারো মধ্যে নেই।

তাই বলে কি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই কথাটি সত্য হয়ে দেখা দিচ্ছে-চাটার দল সব শেষ করে দিচ্ছে?

করোনা নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদেরও নাকানিচুবানি খাওয়ার মতো অবস্থা, বিষয়টি ঠিক আছে। কিন্তু এই পরিস্থিতিতে যে মানুষটির দিন আনে দিন খায় অবস্থা সেই মানুষটির জন্যে সরকার নির্ধারিত ত্রাণ সে ঠিকমত পাচ্ছে কি না সেটি দেখার দায়িত্ব সরকারি লোকজনের ওপরই বর্তায়। তার সেই ত্রাণ সরকারের লোকজন যখন চুরি করে খাচ্ছে তখন সরকারের জন্যে বিষয়টি লজ্জার।

সরকারের সংশ্লিষ্ট মহলের উচিত এখনই শক্ত হাতে এই চোরদের দমন এবং শাস্তি বিধান করা। কারণ সামনের দিনগুলো আরও খারাপ হবার সম্ভাবনা আছে, যখন মানুষের পেটে খাওয়া থাকবে না তখন তার বিবেকবুদ্ধি বলে কিছু থাকবে না। সে জানবে চুরি-ডাকাতি, খুন রাহাজানি সমাজ গর্হিত কাজ, সেটা জেনেও করতে দ্বিধাবোধ করবে না। কারণ তার ঘরে খাওয়া নেই। ক্ষুধার জ্বালায় শিশু কাঁদছে। সেই কান্না সহ্য করা সহজ না। তাই সেই অবস্থা তৈরি হবার আগেই এই ত্রাণ চোরদের কঠিন হাতে দমন করা প্রয়োজন।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

ট্যাগ: করোনাভাইরাসচাল চোর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৫০৩

পরবর্তী

টেস্ট চ্যাম্পিয়নশিপ পেছাতে চায় ভারত

পরবর্তী

টেস্ট চ্যাম্পিয়নশিপ পেছাতে চায় ভারত

করোনাভাইরাস

করোনাভাইরাস: পাবনায় আক্রান্তদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT