চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:২৭ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২০
সম্পাদকীয়
A A

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আজ ৯০তম জন্মবার্ষিকী পালিত হলো। তিনি শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণীই ছিলেন না, ছিলেন বাঙালি জাতির মুক্তিসংগ্রামে তার সহযোদ্ধা, বিশ্বস্ত সহচর। বাঙালির স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতার লড়াইয়ে প্রচারের আড়ালে থেকে নিজেকে সাহসের প্রতীক করে তুলেছিলেন।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব আজ বেঁচে থাকলে তার সাহসী নেতৃত্ব আর দূরদর্শিতায় নিঃসন্দেহে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতেন। কিন্তু জাতির দুর্ভাগ্য, সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হয়েছেন। কেননা ঘাতকরা জানতো, শুধু বঙ্গবন্ধুকেই পৃথিবী থেকে সরিয়ে দিলে হবে না, তার সাথে ফজিলাতুন্নেছা মুজিবকেও সরিয়ে দিতে হবে। এর কারণটাও ছিল স্পষ্ট, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যে শূন্যতা তৈরি হতো, তা পূরণ করার যোগ্যতা-মনোবল, মেধা-সাহস আর ধৈর্য সবই বঙ্গমাতার মধ্যে ছিল। তাইতো নির্মম প্রতিহিংসার শিকার হতে হয় তাকেও।

তবে এই মহীয়সী নারী আজ সশরীরে না থাকলেও তার আদর্শ ও দৃষ্টান্ত আমাদের কাছে অনুপ্রেরণা বিশাল উৎস। জাতির পিতা কয়েক দফায় দীর্ঘ প্রায় ১৪ বছর কারাগারের প্রকোষ্ঠে কাটিয়েছেন। তার অনুপস্থিতিতে নিজ পরিবারের প্রতিটি সদস্যের প্রতি দায়িত্ব পালন করে দেশের স্বাধীনতা অর্জনে অতুলনীয় অবদান রেখেছেন। এমনকি দেশ স্বাধীনের পরও আমৃত্যু দেশ ও জাতি গঠনে অসামান্য অবদান রেখেছেন।

তাই তিনি সব সময়ই মানুষের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবেন। বিশেষ করে বাঙালি নারীদের কাছে। তিনি দেখিয়েছেন, দৃঢ় মনোবল আর অদম্য ইচ্ছা শক্তি থাকলে সংসারের পাশাপাশি দেশ ও দেশের মানুষের জন্যও অকৃত্রিমভাবে কাজ করা যায়। সব চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে থেকে উৎসর্গ করা যায় নিজেকে।

আমরা মনে করি, বঙ্গমাতা জাতির জন্য যে ত্যাগ আর কষ্ট স্বীকার করেছেন তা চিরভাস্বর হয়ে থাকবে। তিনি বেঁচে থাকবেন তার কর্মের মাঝে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গমাতা
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT