চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক ঈদ আনন্দ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:৪১ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২২
সম্পাদকীয়
A A

গত দুবছর করোনা মাহামারির কারণে আমাদের রাজনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় উৎসব আনেকটা ম্লান ছিল। উৎসব যেন উৎসবের মত ছিল না। এবারের ঈদ উৎসব তাই এনেছে আমাদের জীবনে নতুন আমেজ। এবারই প্রাণ খুলে দেশের মানুষ উৎসবে সামিল হতে পারছে।

ত্যাগের মহিমায় আবার এল ঈদ উল আজহা। ঈদ মানে ধনী-দরিদ্র মিলে মিশে এক সাম্যের আনন্দ। পেছনের দুঃখ দুর্দশাকে ভুলে গিয়ে আনন্দের উৎসবে মিলিত হওয়াই ঈদ। ঈদ-উল-আজহার আছে আরেকটি বিশেষ দিক। এদিন মহান আল্লাহতালার উদ্দেশ্যে পশু কোরবানি দেয়া হয়। ঈদ উল আজহার তাৎপর্য তাই মুসলিমদের কাছে বিশেষ অর্থ বহন করে। ঈদ আনন্দের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে: ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণির মানুষের নিকট উৎসবের আমেজ। বাঙালির জীবনে ঈদ সর্বজনীন উৎসবে পরিণত হয়। ধনী-গরিবের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে উৎসবের আনন্দ বাঙালির জীবনে ভিন্নমাত্রা প্রদান করে থাকে। এবারের ঈদ এলো বন্যায় নিঃশেষ হওয়া মানুষের কান্না নিয়ে। গত কিছুদিন আগে সিলেট সুনামগঞ্জসহ হাওড়ের বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে যায়। মানুষের সীমাহীন দুঃখ দুর্দশায় সরকার ও মানুষ এগিয়ে এসেছে। কিন্তু সব হারানো মানুষ এখনও স্বাভবিক জীবনে ফিরে আসতে পারেননি। সুনামগঞ্জের পানিও এখনও নামেনি। এ ঈদে তাদের কথাও মনে রাখতে হবে। কোরবানি ঈদের মূল তাৎপর্য যেন হয় মনের পশুকে কোরবানি দিয়ে মানবতা, সহমর্মিতা আর কল্যাণের উদ্ভাসন। এই উৎসব আনন্দে আমরা যেন ভুলে না যাই দেশের উত্তরাঞ্চলের বন্যা দুর্গত মানুষের কথাও। তাদের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে আমরা যেন তাদের পাশে দাঁড়াই। আমরা যেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুর্ণবাসনে কাজ করতে পারি-সেটা হোক এ ঈদের চাওয়া। বানভাসি মানুষের ঈদ যেন ম্লান না হয় সেদিকে লক্ষ্য রাখাও গুরুত্বপূর্ণ। ত্যাগের মহিমায় যেন প্রকৃতই মানবতার জয়গানে উদ্ভাসিত হই আমরা সবাই। এই ঈদে এটাই যেন হয় সকলের আনন্দ উৎসবের মূলমন্ত্র।

বন্যা মহামারি প্রাকৃতিক দুর্যোগের এই দেশে উৎসব আসে। আমরা কখনও তা পুরোমাত্রায় উপভোগ করতে পারি না-কখনও পারি। এবারের ঈদ যেন দেশের সকল মানুষের মুখে হাসি ফোটায় এটাই হোক ঈদ আনন্দের মূলমন্ত্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যাসম্পাদকীয়সর্বজনীন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

শিশু রামিসা হত্যার বিচার বাংলাদেশে রেকর্ড: স্বরাষ্ট্র মন্ত্রী

জুন ৩০, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

জুন ৩০, ২০২৬

সালাহউদ্দিন আহমদ: উপকূল, সংগ্রাম ও প্রত্যাবর্তনের কাব্য…

জুন ৩০, ২০২৬

পথকুকুরকে নির্যাতনের অভিযোগে থানায় মামলা

জুন ৩০, ২০২৬

চ্যানেল আইয়ে শেষ জানাজা, বনানীর পথে মুস্তাফা মনোয়ার

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT