চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তোয়ালে রপ্তানির আড়ালে মাদক পাচার, চক্রে আছে বিদেশি ডিগ্রিধারী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৭
অপরাধ
A A

অপারেশন থিয়েটারে ব্যবহৃত এ্যানেসথেসিয়া ইনজেকশানের তরল থেকে কেটামিন মাদক সংগ্রহ করে তা সাদা তোয়ালেতে স্প্রে করে তোয়ালেগুলো কুরিয়ারের মাধ্যমে বিদেশে পাচার করতো একটি চক্র। লন্ডনে পড়াশোনা শেষ করে বাংলাদেশে এসে এই চক্রের সাথে জড়ায় মীর মঞ্জুর মোর্শেদ সানী। তার সঙ্গে এই চক্রে ছিল এলএলবি সম্পন্ন করা চয়ন এবং এমবিএ সম্পন্ন করা হাবিবুল্লাহ।

উচ্চতর ডিগ্রী সম্পন্ন করেও মাদক পাচারের ব্যবসায় জড়ানোর অভিযোগে এই চক্রের মূল হোতা মীর মঞ্জুর মোর্শেদ সানীসহ মাহমুদুল হাসান চয়ন ও হাবিবুল্লাহ খানকে আটক করেছে এলিট ফোর্স র‌্যাব।

সোমবার দিবাগত রাতে রাজধানীর পল্লবী এলাকার একটি বাড়ির ৭ম তলার ফ্ল্যাট থেকে র্যা ব-১ এর একটি অভিযানিক দল তাদেরকে আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে দেড় লিটার তরল কেটামিন ও সাড়ে ৩ কেজি কেটামিনযুক্ত ৩৪টি সাদা তোয়ালে উদ্ধার করা হয়।

Banglabid

মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।

তিনি বলেন: বাংলাদেশে শুধুমাত্র অপারেশন থিয়েটারে এ্যানেসথেসিয়া ইনজেকশান ব্যবহৃত হয়ে থাকে। সেই এ্যানেসথেসিয়া ইনজেকশানের ১৪৫টি বোতল এবং ১৮০টি খালি বোতল তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

‘১০ মি. লি. ওষুধসহ বোতলের লেবেলে উল্লেখিত লেখা থেকে জানা যায়, প্রতি মিলি লিটারে ৫০ মি. গ্রা. কেটামিন রয়েছে। সেই হিসেবে প্রতি বোতলে ৫০০ মি. গ্রা. কেটামিন রয়েছে। এই চক্রটি অবৈধভাবে বাজার থেকে এসব ইনজেকশানের বোতলগুলো সংগ্রহ করতো। তারপর সেসব লিকুইড একটি পাত্রে জাল দিতো। তারপর সেই তরলটি সাদা তোয়ালেতে স্প্রে করে শুকানোর পর পলিথিন দিয়ে প্যাকেটজাত করে তোয়ালেগুলো কুরিয়ারের মাধ্যমে বিদেশে পাচার করতো। প্রতি তোয়ালেতে ১০০ গ্রাম কেটামিন থাকতো এবং প্রতি তোয়ালের বাজার মূল্য ২০-৩০ পাউন্ড। পাচারকৃত তোয়ালে থেকে ক্যটামিন লিক্যুইড ফর্মে অথবা পাউডার সংগ্রহ করা সম্ভব।’

Reneta

মুফতি মাহমুদ খান বলেন: আটক সানী লন্ডনে পড়াশোনা শেষ করে ৫-৬ মাস আগে দেশে ফিরে আসে। চয়ন এলএলবি সম্পন্ন করেছে এবং হাবিবুল্লাহ এমবিএ সম্পন্ন করেছে। তাদের একজন বাজার থেকে এ্যানেসথেসিয়া ইনজেকশান সরবরাহ করতো, একজন প্রক্রিয়াজাত করতো এবং আরেকজন কুরিয়ারের মাধ্যমে বিদেশে পাচার করতো। তারা এ পর্যন্ত চারটি চালান স্পেনে পাঠিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। গোপন তথ্যের ভিত্তিতে আরেকটি চালান কুরিয়ার সার্ভিস থেকে আটক করা হয়।

তিনি আরও বলেন: সানীর বড়ভাই মাহাদী মঞ্জুর মান্না প্রায় ১৫ বছর ধরে স্পেনে বসবাস করছে। সে স্পেনের এক নাগরিক আরামডো গঞ্জালিওসহ দুইদফা বাংলাদেশে এসে কেটামিন প্রক্রিয়াজাত করার পদ্ধতিটা তাদেরকে শিখিয়ে যায়।

কুরিয়ার সার্ভিসের কেউ এই চক্রের সঙ্গে জড়িত কি না জানতে চাইলে তিনি বলেন: কেটামিনগুলো তোয়ালের একপাশে স্প্রে করা অবস্থায় থাকে। পূর্ব কোন অভিজ্ঞতা এবং ল্যাব টেস্ট ছাড়া তোয়ালে ধরেও কেটামিনের উপস্থিতি বুঝার উপায় নেই। প্রাথমিকভাবে কুরিয়ারের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাদক পাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT