চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তোপের মুখে আইসিসি, তোপে পড়তে পারেন কোহলি-শাস্ত্রীও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ন ১১, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এসে সেমিতেই বিদায়। সময়টা একদমই পক্ষে নেই ভারতের। ভগ্ন হৃদয়ে দেশে ফিরে যে একটু শান্তি খুঁজবেন বিরাট কোহলি-রবি শাস্ত্রীরা, সেটিও সম্ভবত হচ্ছে না! ভারতীয় মিডিয়ার খবর, সেরা চারেই ফেরায় বোর্ডের কঠিন প্রশ্নের মুখে পড়তে পারেন ভারত অধিনায়ক ও কোচ!

সেমিতে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হারের পর ফাইনালে যেতে না পারার কারণ খুঁজতে ইতিমধ্যে বসে গেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা। বিশ্বকাপ খেলতে যে মিডলঅর্ডার ব্যাটসম্যানদের নিয়ে গেছে দলটি, তাদের নিয়েও আছে বোর্ডের প্রশ্ন! বেশি মাত্রায় বিরাট কোহলি ও রোহিত শর্মা নির্ভর হওয়ায় দলের বাকিরা নির্ভার হয়ে গিয়েছিলেন কিনা, সেটাও জানতে চায় বিসিসিআই।

পুরো বিশ্বকাপে কোহলি-রোহিত আর লোকেশ রাহুল ছাড়া অন্য কোনো ব্যাটসম্যানকে খুব একটা জ্বলতে দেখা যায়নি। বেশিরভাগ সময়ে পুরনো যোদ্ধা ধোনি ছাড়া মিডলঅর্ডারে বাকিরা ছিলেন নিস্প্রভ। অনেক আশা নিয়ে চারে নামানো বিজয় শঙ্কর প্রতিদান দিতে পারেননি। ধোনির ব্যাটিংও ছিল মন্থর!

অথচ বিজয়কে নিতে আম্বাতি রাইডুর মতো একজন পরীক্ষিত ব্যাটসম্যানকে দেশে বসিয়ে রেখে যায় ভারত। অভিমানে শেষ পর্যন্ত অবসরেই চলে গেছেন রাইডু। ফর্মে থাকা রিশভ পান্ট শেষ পর্যন্ত ইংল্যান্ডে গেলেন ঠিকই, সেটা শেখর ধাওয়ান চোটে পড়ার পর। পান্ট ও রাইডু কেনো মূল দলে জায়গা পেলেন না সেটা জানতে শাস্ত্রীকে তলব করতে পারে বিসিসিআই। সেখানে থাকতে পারে আরও কঠিন সব প্রশ্ন!

সেমিতে হারের পর কোহলিদের বিপদের শুরু হয়ে গেছে ইংল্যান্ডে থাকতেই। পদত্যাগপত্র জমা দিয়েছেন ফিজিও প্যাট্রিক ফারহার্ট ও ফিটনেস কোচ শঙ্কর বসু। কোচিংস্টাফ থেকে পদত্যাগ কিংবা ছাঁটাই হতে পারেন আরও দু-একজন।

অন্যদিকে স্বস্তিতে নেই আইসিসিও। সেমির পর মহেন্দ্র সিং ধোনির রানআউটের এক ভিডিও প্রকাশ করেছিল সংস্থাটি। তাতে লেখা ছিল ‘আস্তা লা ভিস্তা, ধোনি!’ জনপ্রিয় হলিউড সিনেমা টার্মিনেটর-টু’তে আর্নল্ড শোয়ার্জনেগারের ডায়লগ অনুকরণেই সেই পোস্ট। তাতেই খেপেছে ভারতীয় দর্শকরা। পাল্টা জবাবে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটিকে ধুয়ে দিচ্ছে তারা! করণ, ধোনি তো অবসরের ঘোষণা দেননি। ‘আস্তা লা ভিস্তা, ধোনি’ মানে যে একেবারে বিদায় জানানো!

Jui  Banner Campaign
ট্যাগ: বিরাট কোহলিবিশ্বকাপ-২০১৯মহেন্দ্র সিং ধোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতীকী ছবি, এআই দিয়ে তৈরী

খেলা চলাকালীন মৌমাছির আক্রমণ, আম্পায়ারের মৃত্যু

ফেব্রুয়ারি ২১, ২০২৬

আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ফেব্রুয়ারি ২১, ২০২৬

সুপার এইটের ম্যাচ অফিসিয়ালদের তালিকায় বাংলাদেশের শরফুদ্দৌলা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বঙ্গোপসাগর উপকূলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি

ফেব্রুয়ারি ২১, ২০২৬

প্রথমবারের মত ভাষা শহিদদের শ্রদ্ধা জানান জামায়াত নেতারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT