চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেত্রিশে পা রাখলেন সোনম, উদযাপনে সঙ্গী আনন্দ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ন ০৯, জুন ২০১৮
বিনোদন
A A

গত কয়েক মাস যাবৎ বেশ ব্যস্ততায় সময় কাটাচ্ছেন বলিউডের মোস্ট স্টাইলিশ অভিনেত্রী সোনম কাপুর।গত ৮ মে ব্যবসায়ী প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। আর আজ এ অভিনেত্রী পা রাখলেন ৩৩তম জন্মদিনে!

বিয়ের পর এটাই তার প্রথম জন্মদিন। আগেই জানা গেছে, এবারের জন্মদিনে স্বামী ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে লন্ডনে দিনটি পালন করছেন সোনম।

এদিকে জন্মদিনের প্রথম প্রহরেই জীবন সঙ্গী আনন্দ আহুজার কাছ থেকে সোনম পেলেন উষ্ণ শুভেচ্ছা। সোনমের ঘোমটা দেয়া একটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন আনন্দ। বলেছেন, ‘শুভ জন্মদিন’।

বিয়ের পর এটাই ‘নিরজা’ খ্যাত নায়িকার প্রথম জন্মদিন হওয়ায় এটি তার কাছে বিশেষ কোনো গুরুত্ব পাচ্ছে কিনা, এমন প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী জানান, ‘বিশেষ জন্মদিন কিনা জানি না, তবে বিবাহিত জীবন অসাধারণ লাগছে। আমার স্বামী পৃথিবীর সবচেয়ে সেরা স্বামী। আর আমি নিশ্চিত যে সব স্ত্রীর কাছে এটিই মনে হয়। নিজেকে অনেক সৌভাগ্যবান ও সুখী মনে হচ্ছে।’

গত ১ জুন মুক্তি পেয়েছে সোনম অভিনীত সিনেমা ‘ভীর ডি ওয়েডিং’। সিনেমাটি বক্স অফিসে এখন পর্যন্ত বেশ ভালো সাড়া ফেলেছে । এদিকে আগামী ২৯ জুন মুক্তি পাবে রাজকুমার হিরানি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সঞ্জু’। বর্তমানে এর প্রচারণা নিয়ে ব্যস্ত সোনম। জানা গেছে, এতে ‘রিচা শর্মা’ নামের আশির দশকের এক বলিউড নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: আনন্দ আহুজাসোনম কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনের জরিমানা, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

দেশে আর পাতানো নির্বাচন হবে না: সিইসি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ঢাকা-১১ আসনে ভোট দিলেন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT