বিনা নোটিশে ছাঁটাই, বকেয়া বেতন পরিশোধ না করা এবং মারধর করে কারখানা থেকে বের করে দেয়াসহ নানা অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা।
বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়।
অবরোধের ফলে দীর্ঘসময় পুরো এলাকায় যান চলাচল বন্ধ থাকে। এর প্রভাব পড়ে রাজধানীর অন্য সড়কগুলোতে। সেসময় গার্মেন্টস শ্রমিকরা নানা অভিযোগ তুলে ধরে।
অবরোধ দমনে দফায় দফায় শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ। বিক্ষুব্ধ শ্রমিক এবং পুলিশের পাল্টাপাল্টি অভিযোগ করে একে অপরের বিরুদ্ধে। বেলা ১২টার পরে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে বলে জানায় পুলিশ।







