ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডেও জয়ের ধারা ধরে রেখেছেন মারিয়া শারাপোভা ও ভেনাস উইলিয়ামস। বুধবার রাতে তিমিয়া বাবোসকে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন রুশ সুন্দরী। আর ওসিয়ান ডোডিনকে হারিয়ে তৃতীয় রাউন্ডে জায়গা করে নেন কৃষ্ণ সুন্দরীদের বড় জন।
শারাপোভাকে প্রথম দুই সেটে কঠিন পরীক্ষার মুখেই পড়তে হয়েছিল। শেষ পর্যন্ত হাঙ্গেরিয়ান তারকা বাবোসকে ৬-৭ (৪-৭), ৬-৪, ৬-১ গেমে হারান টেনিসের গ্ল্যামার গার্ল।
র্যাঙ্কিংয়ের ১৪৬ নম্বরে থাকায় ইউএস ওপেনে সরাসরি খেলার সুযোগ পাননি শারাপোভা। ওয়াইল্ড নিয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছেন তিনি।
ছোট বোন সেরেনা না থাকায় উইলিয়ামস পরিবারের পতাকা উড়াচ্ছেন ভেনাস। ইউএস ওপেনে শুরুটা মন্দ হয়নি তার। ফরাসি তারকা ডোডিনকে ৭-৫, ৬-৪ গেমের সহজ জয় দিয়ে তৃতীয় রাউন্ডে জায়গা করে নেন উইলিয়ামসদের বোনদের বড় জন।
তৃতীয় রাউন্ডে এভজেনিয়া রোদিনার মুখোমুখি হবেন ভেনাস। দ্বিতীয় রাউন্ডে ইউজেনি বুচার্ডকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেন রোদিনা।








