চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় বিশ্বযুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার হবে: লাভরভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ০২, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

তৃতীয় বিশ্বযুদ্ধ ধ্বংসাত্মক হবে বলে মন্তব্য করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, যুদ্ধ  যদি শুরু হয়, তাহলে সেই যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে।

বুধবার তিনি এই মন্তব্য করেন বলে রুশ সংবাদ সংস্থা আরআইএ’র বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

এসময় তিনি আরও বলেন, ইউক্রেন যদি পরমাণু অস্ত্র অর্জন করতে সক্ষম হয়, তাহলে তা হবে রাশিয়ার জন্য ‘সত্যিকারের বিপদ’।

এর আগে মঙ্গলবার জেনেভা সম্মেলনে তিনি ইউক্রেনে রুশ আগ্রাসনের নতুন ন্যায্যতা দেওয়ার চেষ্টা করে বলেন, ইউক্রেন যাতে পরমাণু অস্ত্র বানাতে না পারে সেজন্য হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, ইউরোপেও কোনো মার্কিন পারমাণু বোমা থাকতে পারবে না।

সম্মেলনে লাভরভ আরও বলেছিলেন, ইউরোপ থেকে মার্কিন পারমাণু বোমা দেশটিতে ফিরিয়ে নেওয়ার সময় হয়েছে। অর্থাৎ এসব বোমা আর ইউরোপে থাকতে পারবে না। যুক্তরাষ্ট্রকে অবশ্যই ফিরিয়ে নিতে হবে।

Reneta

এমন দাবি করে তিনি আরও বলেন, ইউক্রেনের কাছে এখনও সোভিয়েত ইউনিয়নের প্রযুক্তি আছে। এর মাধ্যমে সেখানে পরমাণু অস্ত্র উৎপাদন করা হতে পারে। কাজেই এ মারাত্মক ঝুঁকির বাস্তবোচিত জবাব দিতে আমরা ব্যর্থ হতে পারি না।

এভাবে প্রতিবেশী দেশটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে ভয়াবহ আগ্রাসনের নতুন অজুহাত খুঁজে বের করেন তিনি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা নিয়ে আলোচনা করতে রাশিয়া প্রস্তুত। কিন্তু সাবেক সোভিয়েত ইউনিয়নের কোনো দেশে সামরিক ঘাঁটি স্থাপন করতে পারবে না ওয়াশিংটন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরমাণু অস্ত্রসের্গেই লাভরভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT