চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় দিন টাইগারদের হলেও শেষ বলে মাহমুদউল্লাহ আফসোস

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৫:১৬ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে ইংলিশ টেলএন্ড ব্যাটিং ঝলক শেষ টাইগাদের ব্যাটিং দৃঢ়তা দেখেছে ‍মিরপুর টেস্ট। দ্বিতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৫২ রান। তিনের শেষ বলে ৩১ তম ওভারে মাহমুদউল্লাহর বোল্ড বাদে সব কিছুই ছিলো টাইগারদের পক্ষে।

দ্বিতীয় দিন শেষে ইংলিশদের বিপক্ষে টাইগাররা এগিয়ে রয়েছে ১২৮ রানে। হাতে রয়েছে আরও ৭টি উইকেট। ৫৯ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের ব্যাট করতে নামবেন ইমরুল কায়েস।

এর আগে ৫০ রানে ৩ উইকেট হারানো ইংল্যান্ড দ্বিতীয় দিনের ব্যাট করতে এসে শুরুতেই টাইগার স্পিনারদের বোলিং তোপের মুখে পড়ে। স্কোর বোর্ডে ৯৬ রান যোগ হতেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। একটা  সময় ১৪৪ রানে ৮ উইকেট হারানো ইংলিশদের ২০০ রানের মধ্যে বেধে ফেলার স্বপ্ন দেখছিলো টাইগার ভক্তরা।

Banglabid

কিন্তু বাধসাধে ইংলিশ টেলএন্ডাররা। ক্রিস ওকস এবং আদিল রশিদের ৪৬ এবং ৪৪ রানের ইনিংসে ২০০ রানের কোঠা পার করে ইংলিশরা। শেষ পর্যন্ত ইংলিশদের প্রথম ইনিংস থামে ২৪৪ রানে। সর্বোচ্চ ৫৬ রান আসে জো রুটের ব্যাট থেকে।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬টি উইকেট দখল করেন ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো টেস্ট ক্রিকেট খেলতে নামা মেহেদি হাসান মিরাজ। বাকি ৪টি উইকেটের মধ্যে ৩টি তাইজুল এবং ১টি সাকিবের দখলে।

২৪ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে ওপেনিং জুটি থেকেই তুলে নেয় ৬৫ রান।  দলীয় ৬৫ রানে ৪০ রান করে তামিম ফিরে গেলে উইকেটে থিতু হতে ব্যর্থ হন আগের ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান মুমিনুল হক। ৬৬ রানেই ২ উইকেট বসে  বাংলাদেশ।

Reneta

তামিম জাফর আনসারী এবং মুমিনুল বেন স্টোকসের শিকার। দুজনই অ্যালিস্টার কুকের হাতে ক্যাচ দেন।

তামিম-মুমিনুলের বিদায়ে মাহমুদউল্লাহকে সঙ্গী করে প্রতিরোধ গড়ে তোলেন ইমরুল কায়েস। কিন্তু দিনের শেষ বলে আনসারীর বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মাহমুদউল্লাহ। তাদের জুটি থেকে স্কোর বোর্ডে যোগ হয় ৮৬ রান। দিন শেষে ইমরুল কায়েস ৫৯ রানে অপরাজিত আছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাত্রলীগের জন্য ডোপটেস্ট

পরবর্তী

গলা কেটে স্ত্রীকে হত্যা আটক স্বামী

পরবর্তী

গলা কেটে স্ত্রীকে হত্যা আটক স্বামী

সামিট-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট শুরু রোববার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬

দেশকে গতিশীল রাষ্ট্রে পরিণত করতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রত্যয়

আগস্ট ২২, ২০২৬

ইনফান্তিনোয় আস্থা নেই, বিকল্প খুঁজছে ডেনমার্ক

আগস্ট ২২, ২০২৬

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬

রয়েল বেঙ্গল টাইগারকে ঘিরে নতুন উদ্বেগ, নজরদারি জোরদার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT