বেতন কাঠামোয় অসঙ্গতি নিরসনের দাবিতে বাংলাদেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। বুধবার কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস ও প্রশাসনিক কাজ। শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নতুন করে বিশ্ববিদ্যালয়গুলো সেশনজটের কবলে পড়বে বলে আশংকা শিক্ষার্থীদের।
এর আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়সহ ৩৭টি বিশ্ববিদ্যালয়ে একযোগে চলছে শিক্ষকদের কর্মবিরতি।
প্রায় ৮ মাসের বেশি সময় ধরে মর্যাদার দাবি এবং বৈষম্য বিলোপ করার দাবিতে প্রতীকী কর্মসূচি পালন করছে শিক্ষকসমাজ।
সোমবার থেকে তারা কর্মবিরতি পালন করে আসছেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলে জানা গেছে।






