জনপদ

তৃতীয় দিনের মত আমরণ অনশনে লতিফ সিদ্দিকী

সোহেল হাজারী-লতিফ সিদ্দিকীর সমর্থকদের সংঘর্ষ-টাঙ্গাইল

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর গাড়িবহরে হামলার প্রতিবাদে তৃতীয় দিনের মত আমরণ অনশন করছেন তিনি।

কালিহাতী থানার ওসির প্রত্যাহার, দায়ীদের দ্রুত গ্রেপ্তারসহ ৩ দফা দাবিতে আমরণ অনশনে নেমেছেন তিনি।

রোববার সকালে উপজেলার গোহালিয়া ইউনিয়নের সড়াতৈল এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তার কর্মী সমর্থকদের ওপর হামলা ও চারটি গাড়ি ভাঙচুরের ঘটনার পর তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে কর্মী-সমর্থকদের নিয়ে ওই দিন দুপুর থেকে আমরণ অনশন পালন করছেন।

৩ দফা দাবির বিষয়টি সাংবাদিকদের জানিয়ে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিয়েছেন। এতে আশ্বস্ত হয়ে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি, এটা গণতান্ত্রিক অধিকার।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন: হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নওয়া হবে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিষয়:একাদশ জাতীয় নির্বাচন টাঙ্গাইল-৪ আসন লতিফ সিদ্দিকী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…