পুরো আকাশ মেঘে ঢাকা। ঝরছে বৃষ্টি। বিকেল পাঁচটার পর বেড়েছে বৃষ্টির বেগ। মিরপুরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া তৃতীয় টি-টুয়েন্টি সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা। ঠিক সময়ে খেলা শুরু হওয়া নিয়ে জেগেছে শঙ্কা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি করে ওয়ানডে ও টেস্টে জয় ছাড়া সাফল্য ছিল না বাংলাদেশের। এবার টি-টুয়েন্টিতে টানা দুই ম্যাচে জেতায় সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ টাইগারদের সামনে।
করোনায় দেশে মৃত্যুর মিছিলের মাঝে টাইগারদের টানা জয় দেশবাসীকে এনে দিয়েছে আনন্দ। সেটি দ্বিগুণ হবে যদি মাহমুদউল্লাহ রিয়াদের দল সিরিজটা নিজেদের করে নিতে পারেন।
অস্ট্রেলিয়ার সিরিজ জিততে হলে বাকি থাকা তিন ম্যাচে টানা হারাতে হবে বাংলাদেশকে। বিপরীতে বাংলাদেশের চাই মাত্র একটি জয়।







