চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় টি-টুয়েন্টিতে ভারতের তিনশ ছুঁইছুঁই সংগ্রহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ওভারটা শুধু রয়েসয়ে খেলেছে ভারত। ৭ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিকরা। এরপরই আগ্রাসণ শুরু করলেন সাঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদব। বড় সংগ্রহের মিশনে পাওয়ার-প্লে কাজে লাগালেন দুর্দান্তভাবে। এলো ৮২ রান। তাতে আভাস মিলেছিল রান-বন্যায় ভাসতে চলেছে হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়াম।

হয়েছেও তাই। টি-টুয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের ম্যাচে বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে ছেড়েছে ভারত। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছে ২৯৭ রান।

আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২৬০ রান। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ইন্দোরে করেছিল ভারত।

অল্পের জন্য বিশ্বের দ্বিতীয় দল হিসেবে তিনশ ছুঁতে পারেনি ভারত। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তিনশ হয়েছে একবারই। গত বছর মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান তুলেছিল নেপাল।

মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ী ম্যাচে তৃতীয় ওভারের প্রথম বলে তানজিম হাসান সাকিব অভিষেক শর্মাকে ফিরিয়ে দিলেও রানের লাগাম টেনে ধরা যায়নি। উইকেট শিকারের ওভারেও ১২ রান দেন এ পেসার।

৪.২ ওভারে পঞ্চাশে পৌঁছায় ভারত। ৬ ওভারে আশির ঘর পেরোয়। ৪৩ বলে পৌঁছে যায় শতরানে। ৮৪ বলে দুইশ ছোঁয়ার পর তিনশ অনুমেয়ই ছিল। ইনিংসের শেষ ওভারে তানজিমের জোড়া শিকারে তিনশর কাছে গিয়ে থামতে হয় ভারতকে।

সাঞ্জু স্যামসন ৪৭ বলে ১১১ রানে থামেন। মারেন ১১টি চার, ৮টি ছক্কা। সূর্যকুমার যাদব ৩৫ বলে ৭৫ রানের ঝড় তুলে মাহমুদউল্লাহকে উইকেট দেন। রিয়ান পরাগ ১৩ বলে ৩৪, হার্দিক পান্ডিয়া ১৮ বলে ৪৭ রান করেন।

Reneta

২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ২৭৮ রান তুলেছিল আফগানরা। ২০২৩ সালে সে রেকর্ডটি ভেঙে দিয়ে ৩১৪ রান তুলেছিল নেপাল। অল্পের জন্য সে রেকর্ড ভাঙা হলো না ভারতের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তৃতীয় টি-টুয়েন্টিবাংলাদেশ-ভারতলিড স্পোর্টসহারদরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফলাফল লুট করা হয়েছে, আমি পদত্যাগ করব না: মমতা ব্যানার্জি

মে ৫, ২০২৬

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে ৮ নম্বরে বাংলাদেশ

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

”হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন ক্যাটাগরিতে সহায়তা দেবে সরকার”

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

মে ৫, ২০২৬

ভোটার তালিকায় বেশি নাম বাদ পড়া আসনগুলোতে তৃণমূলের ভরাডুবি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT