চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয়বার ফ্রেঞ্চ সেরার পুরস্কার জিতলেন এমবাপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ণ ১৬, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
এমবাপে তৃতীয়বার ফ্রেঞ্চ সেরার পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়নস লিগে দল হিসেবে দারুণ কিছু করে দেখাতে না পারলেও মৌসুম জুড়েই আলো ছড়িয়ে গেছেন পিএসজি তারকা কাইলিয়ান এমবাপে। ফ্রেঞ্চ লিগে চ্যাম্পিয়ন পিএসজির মূল কাণ্ডারি ছিলেন ২৩ বর্ষী তারকা। মৌসুম শেষে তাই ফ্রেঞ্চ লিগ সেরা ফুটবলারের পুরস্কার দিতে গিয়ে খুব একটা ভাবতে হয়নি আয়োজকদের। তৃতীয়বারের মতো পুরস্কার জিতলেন এমবাপে।

গত মৌসুমে ক্যারিয়ার সেরা ৪২ গোল দিয়ে সেরা হয়েছিলেন। এ মৌসুমে কিছুটা বাটা পরলেও সংখ্যাটা নেহায়েত কম নয়। ফরাসি লিগে ২৫ গোল সহ সব প্রতিযোগিতা মিলিয়ে সংখ্যাটা ৩৬। যা তাকে আরও একবার ফ্রেঞ্চ সেরার পুরস্কার জয়ে সাহায্য করেছে।

পাঁচ বছর আগে ১৮০ মিলিয়ন ইউরোতে মোনাকো থেকে পিএসজিতে যোগদানের পর এরই মধ্যে ক্লাবটির হয়ে ইব্রাহিমোভিচের করা ১৫৬ গোল ছাড়িয়ে গেছেন এমবাপে। সাবেক পিএসজি ফরোয়ার্ড এডিনসন কাভানির ২০০ গোলের পরেই ১৬৮ গোল তার। যা ক্লাবের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

Banglabid

চলতি মৌসুমেই পিএসজির সাথে চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে এমবাপের। ফরাসি জায়ান্টরা মরিয়া হয়ে চেষ্টা চালালেও এখন পর্যন্ত চুক্তি নবায়নের পথে হাঁটেনি দলের সেরা তারকা। উল্টো তার উপর নজর দিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। পরের মৌসুমে কোথায় নোঙ্গর ভেড়াবেন তা এক গোলক ধাঁধায় বটে।

এমবাপের পথ চেয়ে অপেক্ষার প্রহর গুনছে রিয়াল। দলের সেরা ফর্মে থাকা করিম বেনজেমার সাথে খেলার অফার দিয়ে রেখেছে। বিশ্বকাপের আগে বুঝাপড়া সারতে যা কাজে দিবে। তবে এমবাপেকে দলে রাখতে কোনো কিছুতেই ঘাটতি রাখছে না পিএসজি। এমবাপেও জানিয়েছেন পিএসজিতে থাকাটা তার জন্য সম্মানের।

‘এখানে থাকা সবসময়ই সম্মানের। টানা তৃতীয়বারের মতো জয় অবিশ্বাস্য। এই মৌসুমে জেয় পাওয়ায় আমি আগের চেয়ে বেশি সম্মানিত বোধ করেছি। আমি উন্নতি চালিয়ে যেতে চাই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেকাভানিপিএসজিফ্রেঞ্চ লিগ ওয়ানরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক বছরের সন্তানের সারা শরীরে ট্যাটু, ট্রলের শিকার মা

পরবর্তী

নোয়াখালীতে দ্রুত গতিতে চলছে সড়কের উন্নয়ন কাজ

পরবর্তী
নোয়াখালীতে দ্রুতগতিতে সড়ক নির্মাণের কাজ চলছে, শ্রমিকরা কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে দ্রুত গতিতে চলছে সড়কের উন্নয়ন কাজ

একজন নারী রান্নাঘরে চুলা পরিষ্কার করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রান্না ঘরে কার্বন নিঃসরণ কমাতে বিনামূল্যে ‘আপন চুলা’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT