চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তূর্ণা-নিশীথা ট্রেনের চালকসহ ৩ জন বরখাস্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ন ১২, নভেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A
ব্রাহ্মণবাড়িয়া-ট্রেন দুর্ঘটনা-তদন্ত কমিটি-তূর্ণা-নিশীথা-বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেল দুর্ঘটনায় তূর্ণা-নিশীথা ট্রেনের চালক (লোকো মাস্টার), সহকারী চালক (সহকারী লোকো মাস্টার) এবং একজন গার্ডসহ মোট তিনজনকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মিয়া জাহান।

এর আগে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মন্দবাগ রেল স্টেশনে তূর্ণা-নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের জন্য ঢাকাগামী তূর্ণা-নিশীথা ট্রেনকে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তূর্ণা-নিশীথার চালক সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় রেল মন্ত্রণালয় ও জেলা প্রশাসনসহ ৫টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে জেলা প্রশাসনের তদন্ত কমিটিকে ২৪ ঘণ্টা এবং মন্ত্রণালয়ের কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া মন্ত্রী দুর্ঘটনায় নিহতদের এক লাখ টাকা এবং আহতদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ দাফনের জন্য নিহতদের পরিবারকে ২৫ হাজার করে টাকা দেয়ার কথা জানানো হয়েছিল।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগে দুইটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন শতাধিক যাত্রী। তাদের মধ্যে ২৬ জনের অবস্থা গুরুতর।

Reneta

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মর্মান্তিক এ রেল দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।ব্রাহ্মণবাড়িয়া-ট্রেন দুর্ঘটনা-তদন্ত কমিটি-তূর্ণা-নিশীথা-বরখাস্ত

পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী তূর্ণা-নিশীথা এবং সিলেট থেকে চট্টগ্রামে দিকে যাত্রা করা উদয়ন এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেন দুুুটির কয়েকটি বগি দুমড়ে মুচড়ে যায়।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম জানান, ফায়ার সার্ভিস, পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালছে।

এই দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেলযোগাযোগ ৮ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ১০টার পর আবার স্বাভাবিক হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়া কসবা
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT