চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুষারের ‘জোড়া’ কীর্তির পর লিটন-আফিফের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ন ১৩, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

তুষার ইমরানের এক ম্যাচে জোড়া সেঞ্চুরির কীর্তির পর বড় লিডই পেয়েছিল সাউথ জোন। ৪১৫ রানের লক্ষ্য দিয়ে ইস্ট জোনকে চাপে রেখেছিল। কিন্তু প্রতিপক্ষকে অলআউটের জন্য হাতে ছিল ৫০ ওভারেরও কম। ভড়কে না গিয়ে লিটন দাস ও আফিফ হোসেনের সেঞ্চুরিতে সময়টা আবার দাপটের সঙ্গেই পার করেছে ইস্টরা। তাতে ড্র ম্যাচে অর্জন ওই ব্যক্তিগত শতকগুলোই।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ইস্ট জোনের বিপক্ষে প্রথম ইনিংসে ৪০৩ রান তোলে সাউথরা। পরে ইস্টরা তোলে ৩০০ রান। শেষদিনে সাউথ জোন ৭ উইকেটে ৩১১ রানে থেকে ইনিংস ঘোষণা করে। তাতে ইস্টের সামনে ৪১৫ রানের লক্ষ্য দিতে পারে তুষারের দল।

জবাবটা দারুণ দিচ্ছিল ইস্টরা। ইমতিয়াজ হোসেনকে (৯) হারিয়ে শুরুর পর লিটন ও আফিফে ২০৫ রানের জুটি পায় তারা। প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নিয়ে ১১৩ রানে অপরাজিত থাকেন লিটন। ১১ চার ও ৪ ছক্কায় ১২৯ বলের ইনিংস।

আফিফ তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় প্রথম শ্রেণির শতক। ১০ চার ও ৩ ছক্কায় ১৩১ বলে ঠিক ১০০ রানে অপরাজিত থাকেন। তাতে ইস্টরা ৪৫ ওভারে এক উইকেটে ২২৪ রান তোলার পর ম্যাচে ড্র আসে।

সকালে ১০৩ রানে আহত অবসরে যাওয়া ইনিংস খেলে তুষার ইতিহাসে ঢুকে যান। ক্যারিয়ারে প্রথমবার এক ম্যাচে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়েন। ১৪৫ বলে সাজিয়েছেন ১২ চার ও ২ ছক্কায় ইনিংস।

২৯ রানে অপরাজিত থেকে আগেরদিন শুরু করা সৌম্য সরকার ৩৫ রানে সাজঘরে হাঁটা দেন। ৫ চার ও ৩ ছক্কায় ৯২ বলে ৬৬ রানের ইনিংস এসেছে মোহাম্মদ মিঠুনের থেকে।

Reneta

তুষার প্রথম ইনিংসে ১৩০ রান করে সাউথকে এনে দিয়েছিলেন লড়াকু পুঁজি। পরে বোলারদের নৈপুণ্যে দল পায় ১০৩ রানের লিড। দ্বিতীয় ইনিংসে দলের যখন বিপর্যয়, ব্যাট হাতে আরেকবার উইকেটে জমে যান। ৪৬ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শেষ করেন। শুক্রবারও তাকে আউট করতে পারেনি প্রতিপক্ষ। ১০৩ রান করে আহত অবসর নিয়েছেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যায় বাংলাদেশে তুষারের ধারে কাছেও কেউ নেই। বিসিএলের চতুর্থ রাউন্ডে জোড়া সেঞ্চুরি করে নিজেকে আরেকধাপ উচ্চতায়ই নিয়ে গেলেন ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার। তার ২৮ নম্বর সেঞ্চুরি এটি।

বেশি সেঞ্চুরি তো অবশ্যই, প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের মালিকও তুষার। বিসিএলে দুই ইনিংসেই সেঞ্চুরি করা মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হলেন। আর প্রথম শ্রেণির ক্রিকেট বাংলাদেশের ব্যাটসম্যানদের জোড়া সেঞ্চুরি দেখল ১২তম বারের মতো।

Jui  Banner Campaign
ট্যাগ: আফিফতুষারলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোটগ্রহণ কেন্দ্র ধূমপানমুক্ত রাখার নির্দেশ ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পাকিস্তানের কাছে ভারত ম‍্যাচ বয়কটের ব্যাখ্যা চেয়েছে আইসিসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT