চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ রুশ নাগরিকসহ নিহত ৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

তুরস্কে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার রুশ নাগরিকসহ অন্তত ৫ জন নিহত হয়েছে। টেলিভিশন টাওয়ারের সঙ্গে ধাক্কা লেগে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি নিউজ এজেন্সি। হেলিকপ্টারে তুরস্কের শীর্ষ পর্যায়ের কয়েকজন ব্যবসায়ীও ছিলেন বলে জানা গেছে।

সরকার নিয়ন্ত্রিত নিউজ এজেন্সি আনাদোলু জানায়, হেলিকপ্টারে থাকা সাতজন আরোহীর মধ্যে পাঁচজন নিহত হয়েছে। এটি সিকোরস্কি-৭৬ মডেলের একটি হেলিকপ্টার।

প্রতিবেদনে আরবও জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ইস্তাম্বুলের পার্শ্ববর্তী একটি জেলায় টেলিভিশন টাওয়ারের সঙ্গে ধাক্কা লেগে হেলিকপ্টারটি মহাসড়কে বিধ্বস্ত হয়। এতে সাতজন আরোহী ছিলেন।

হেলিকপ্টারের লাইসেন্স প্রদানকারী প্রতিষ্ঠান কুগু হাভাসিলিকের এক কর্মকর্তা জানান, হেলিকপ্টারটি ওষুধ ও গৃহস্থালির দ্রব্যাদি প্রস্তুকারক কোম্পানি একজাসিবাসি’র। দুর্ঘটনা সম্পর্কে প্রতিষ্ঠানটির তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিকোরস্কি এস-৭৬ মডেলের হেলিকপ্টারটি ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দর থেকে সাতজন আরোহী নিয়ে উড্ডয়ন করে।

স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আনাদোলু জানায়, হেলিকপ্টারে আরোহী সাতজনের মধ্যে তিনজন তুরস্কের নাগরিক। তাদের মধ্যে দুজন পাইলট। এছাড়া আরও চারজন রুশ নাগরিক ছিলেন।

Reneta

স্থানীয় এক কর্মকর্তা জানান, পাঁচজন নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিধ্বস্ত এলাকায় কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। দুর্ঘটনা কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্ক-রাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা

জুলাই ১১, ২০২৬

অবশেষে মুখ খুললেন, ভিএআর নিয়ে ব্যাখ্যা দিলেন স্কালোনি

জুলাই ১১, ২০২৬

উপজেলা পর্যায়েও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার অ্যাকাউন্ট হ্যাক করে মিশরীয়রা লিখল ‘জেতেনি, রেফারি দুর্নীতিগ্রস্ত’

জুলাই ১১, ২০২৬

আমাকে হত্যা করা হলে ইরানের বিরুদ্ধে ভয়াবহ হামলার নির্দেশ রয়েছে: ট্রাম্প

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT