চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কে বন্দুকধারীর গুলিতে রাশিয়ার রাষ্ট্রদূত নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

তুরস্কে অজ্ঞাত এক বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন দেশটিতে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রাজধানী আঙ্কারায় একটি চিত্রশালায় প্রদর্শনী পরিদর্শনে গিয়ে হামলার শিকার হন রাষ্ট্রদূত। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

সিরিয়ায় রুশ অভিযানের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভের একদিনের মাথায় রুশ রাষ্ট্রদূত নিহত হলেন।

কয়েকটি গণমাধ্যমে জানানো হয়েছে, খুনিকে পুলিশ হত্যা করেছে। বিশ্বের বিভিন্ন দেশ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

তুর্কি পুলিশের এক কর্মকর্তা বলেন, হামলাকারী একাই ছিল এবং আমি এখান থেকে জীবিত ফিরব না বলতে শুনেছি। রাষ্ট্রদূতকে গুলি করার পর হামলাকারী সিরিয়ার আলেপ্পোর পরিস্থিতি নিয়ে চিৎকার করে কিছু বলছিল।

গুলি চালানোর পর আততায়ীকে বলতে শোনা যায়, ‘আলেপ্পোকে ভুলো না, সিরিয়াকে ভুলো না। আলেপ্পোতে আমরা মরছি, তুমি এখানে মর।’

Reneta

রাষ্ট্রদূতকে লক্ষ্য করে আটটি গুলি ছোঁড়া হয়। এ সময় অনুষ্ঠানে অংশ নেয়া অন্য সব অতিথিকে চলে যাওয়ার সুযোগ দেয় হামলাকারী। এরপর গ্যালরিতে আরো কিছুক্ষণ বন্দুকযুদ্ধ চলে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারি  যুবকও নিহত হয়েছে।

হামলার মোটিভ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। তবে পুলিশের পরিচয়পত্র দেখিয়ে সে গ্যালারিতে প্রবেশ করে। ঘটনায় পরপরই তুস্কের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়ুল। ৬২ বছর বয়সী আন্দ্রেই কারলভ ২০১৩ থেকে তুরস্কে রুশ রাষ্ট্রদূত হিসেব দায়িত্ব পালন করছেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোফা বলেছেন, এই সন্ত্রাসবাদী আক্রমণ সহ্য করা হবে না।

আর রুশ সংসদের একজন সদস্য লেওনিদ স্লাটস্কিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা  ইন্টারফ্যাক্স জানিয়েছে, কারলফের হত্যার পরও মঙ্গলবার মস্কোতে সিরিয়ার সঙ্কট নিয়ে রাশিয়া, ইরান এবং তুরস্কের মধ্যে আলোচনা চলবে।

সিরিয়ার সঙ্কট নিয়ে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে বিবাদ চলছে।

সিরীয় সরকারের প্রতি রাশিয়ার সমর্থনের প্রতিবাদে ইস্তানবুলে রুশ দূতাবাসের বাইরে সম্প্রতি বিক্ষোভ হয়েছে।

তবে আলেপ্পোয় যুদ্ধবিরতির ব্যাপারে তুরস্ক ও রাশিয়া সরকার সহযোগিতার ভিত্তিতেই কাজ করছিল।

রুশ রাষ্ট্রদূতকে গুলি করার ভিডিও-

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্ক-রাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT